রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘তারেক ফিরলে আওয়ামী লীগ ভেসে যাবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১১০ সময় দেখুন
‘তারেক ফিরলে আওয়ামী লীগ ভেসে যাবে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘ভেসে যাবে’ বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (৩১ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠা প্রয়াতর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

বিএনপির স্থায়ী কমিটির গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপিকে ধ্বংস করতে খালেদা জিয়াকে প্রায় ৭ বছর ধরে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু, সরকারের সে হীন চেষ্টা ব্যর্থ হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও বেশি শক্তিশালী হয়েছে। আজকে দেশের মানুষের আস্থাস্থলে পরিণত হয়েছেন তারেক রহমান। এই তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথা বলছেন প্রধানমন্ত্রী। কিন্তু, যেদিন সে আসবে, সেদিন তার ঢেউয়ে আওয়ামী লীগ কোথায় ভেসে যাবে, সেই চিন্তা করুন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী প্রায়ই বলেন-যুদ্ধের সময় খালেদা জিয়া কোথায় ছিলেন? জিয়াউর রহমান সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হওয়ায় দুই শিশু সন্তানসহ বন্দি রাখা হয়েছিল খালেদা জিয়াকে। আপনি (প্রধানমন্ত্রী) সে সময় কোথায় ছিলেন? সে সময় ধানমণ্ডির ৩২ নং বাড়ির ভাড়া কারা দিয়েছে? কারা আপনার বাসায় নিরাপত্তা দিত? আপনি যুদ্ধের সময় যখন মেডিকেল চেক-আপ করাতেন, তখন সে গাড়ির চালকও ছিল পাকিস্তানী আর্মি। আপনি (প্রধানমন্ত্রী) পাকিস্তানীদের টাকায় খাবার খেয়েছেন।

গয়েশ্বর বলেন, ‘স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা— সবই জিয়া পরিবারের অবদান। আজকে রেমিট্যান্স ও গার্মেন্টসের ওপর ভর করে রাষ্ট্র চালাচ্ছেন, এগুলোও জিয়াউর রহমানের অবদান। জিয়া শুধু বীর উত্তম নন, উত্তমের উত্তম। জিয়াউর রহমানের সততা নিয়ে কারও কথা বলার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘বন্যরা বনে সুন্দর, আর ছাত্ররা শিক্ষাঙ্গনে। ছাত্ররা শিক্ষাঙ্গনে যেতে পারে না। বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে গিয়ে রক্তাক্ত হয়ে ফিরে আসতে হয়। প্রতিদিন আদালতের বারান্দায় হাজিরা দিতে যেতে হয়। আগ্রাসী শক্তি ছাত্র-যুবকের কন্ঠরোধ করছে। ১৭ বছরে অনেক মেধাবী ছাত্রের জীবন ধ্বংস করা হয়েছে। যুবকরা নিজ নিজ স্থান থেকে বিতাড়িত হয়ে রাজপথে ঘুরছে। আজকে ছাত্রদের যুদ্ধ করে প্রতিষ্ঠানে টিকে থাকতে হচ্ছে।’

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আবু আফসান মো.ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, দপ্তর সম্পাদক (সহ সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরিফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ঢাকা পূর্ব ছাত্রদলের আহবায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব আল আমিন, দক্ষিণের আহবায়ক পাভেল সিকদার, সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান আসলাম, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মেহেদী হাসান রুয়েল, সাধারণ সম্পাদক রাসেল বাবু, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি নাসির আনান, সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ, ঢাকা কলেজের সভাপতি শাহীনুর রহমান (শাহীন), সাধারণ সম্পাদকঃ জুলহাস মিয়া (মৃধা জুলহাস), তিতুমীর কলেজ ছাত্রদল সভাপতি আরিফুর রহমান এমদাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন প্রমুখ।

সারাবংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর