সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

তারেক রহমানের জন্মদিনে শোভাযাত্রা নয়, দুঃস্থদের দান করুন: রিজভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২১১ সময় দেখুন
তারেক রহমানের জন্মদিনে শোভাযাত্রা নয়, দুঃস্থদের দান করুন: রিজভী


ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে কোন ধরণের শোভাযাত্রা, কেক কাটার আয়োজন বা রঙিন বাতির প্রদর্শনী করা যাবে না। এই ধরনের খরচ করা অর্থ দুঃস্থ ও হতদরিদ্রদের কল্যাণে ব্যয় করার নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর নয়া পল্টনস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভি বলেন, “আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন ধরে কঠোর রাজনৈতিক সংগ্রাম করছেন। তিনি কারাবন্দি হয়েছেন, অসুস্থতায় ভুগেছেন এবং দেশের গণতন্ত্রের জন্য অবিরাম লড়াই চালিয়ে যাচ্ছেন। আমরা চাই, দলের সকল ইউনিট, বিশেষ করে ঢাকার ইউনিট, ব্যক্তিগত উদযাপনের বদলে জনসেবা ও সমাজকল্যাণে মনোযোগ দিক।”

ভারতের কড়া সমালোচনা করে তিনি বলেন, “ভারতে বসে শেখ হাসিনার নির্দেশনা আইনসম্মত নয় মন্তব্য করে তিনি বলেন, ভারত কেন তা হতে দিচ্ছে? অপরাধীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতার সুযোগ দিয়ে আইনের লঙ্ঘন করছে ভারত। বাংলাদেশের মানুষ এটি ভালোভাবে দেখছে না; এমন আচরণ কাম‍্য নয়। ”

রিজভি বলেন, “এ ধরনের আচরণ অবৈধ এবং বাংলাদেশের জনগণ এ বিষয়ে সজাগভাবে পর্যবেক্ষণ করছে। দেশের প্রতিষ্ঠিত আইনের প্রতি জনগণের আস্থা অবিচলিত, এবং আমরা চাই, আন্তর্জাতিকভাবে এই অন্যায় কর্মকাণ্ডের সমালোচনা হোক।”





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর