সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেল বিএনপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৯২ সময় দেখুন
তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেল বিএনপি


ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের অনুমতি দিয়েছে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়।

আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বরাবর আনুষ্ঠানিকভাবে অনুমতিপত্র পাঠিয়েছেন।

রোববার রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন নয়া পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে অনুমতিপত্রটি পৌঁছে দেন।

এ সময় অনুমতিপত্রটি গ্রহণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও দফতর দায়িত্বপ্রাপ্ত নেতা সাত্তার পাটোয়ারী।
বিএনপি নেতারা জানান, তারেক রহমানের দীর্ঘ প্রবাসজীবন শেষে স্বদেশে প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা। এ উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর