শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘তালেবানদের ক্ষমতা দখলে এশিয়ার নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৫৮ সময় দেখুন
‘তালেবানদের ক্ষমতা দখলে এশিয়ার নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলে এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ, অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘ভিয়েতনামের পর আফগানিস্তানে দখলদার আগ্রাসী মার্কিন বাহিনীর লজ্জাজনক রাজনৈতিক ও সামরিক পরাজয় ঘটেছে। তালেবানদের বিজয়ে আফগান জনগণের স্বাধীনতার মুক্তি, নারী অধিকারসহ গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে নতুন উদ্বেগ-উৎকন্ঠার জন্ম দিয়েছে। আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের মধ্য দিয়ে এশিয়ার এই অঞ্চলের ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ ও নতুন অস্থিরতা দেখা দেবে। এই অঞ্চলের দেশ ও জনগণের নিরাপত্তা ঝুঁকিও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

বিবৃতিতে তিনি বলেন, ‘তালেবানদের ঘোষিত শরিয়া আইনের সঙ্গে কিভাবে আফগান নারী সমাজসহ জনগণের স্বাধীনতা, মুক্তি, গণতান্ত্রিক ও মানবিক অধিকারসমূহ নিশ্চিত হবে সেটা এখন বড় রাজনৈতিক বিষয়। গত দুই দশকে তাবেদার সরকারের আমলেও আফগান নারীরা যেটুকু অধিকার ও মর্যাদা অর্জন করেছে তা অব্যাহত থাকবে কি না তা নিয়েও গুরুতর সংশয় দেখা দিয়েছে।’

আফগানিস্তানে সম্ভাব্য মানবিক বিপর্যয় রোধেও জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায় এগিয়ে আসবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর