মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

তালেবানের হামলায় তাজিকিস্তানে পালিয়েছেন ১ হাজার আফগান সেনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩০৬ সময় দেখুন
তালেবানের হামলায় তাজিকিস্তানে পালিয়েছেন ১ হাজার আফগান সেনা


আন্তর্জাতিক ডেস্ক

রোববার (৪ জুলাই) আফগানিস্তানে উগ্রবাদী গোষ্ঠী তালেবানের হামলায় প্রায় এক হাজার আফগান সৈন্য প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়ে গেছেন। তাজিকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পলাতক আফগান সৈন্যদের অনেকেই তালেবানদের হাতে ধরা পড়েছেন। রয়টার্সের খবর।

রোববার তাজিকিস্তান ও চীনের সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় বাদখান প্রদেশের ছয়টি জেলা দখল করে তালেবান। এসময় ১০৩৭ জন আফগান সরকারি বাহিনীর সেনা সদস্য সীমান্ত পেরিয়ে তাজিকিস্তানে প্রবেশ করে বলে জানিয়েছে তাজিক সীমান্তরক্ষী বাহিনী।

তাজিকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর বিবৃতিতে বলা হয়, আফগান সেনারা নিজেদের জীবন বাঁচাতে যুদ্ধের ময়দান থেকে পিছু হটেন।

আরও পড়ুন
তালেবান ঠেকাতে অস্ত্র হাতে তুলে নিচ্ছে সাধারণ আফগানরা

এর আগেও তালেবানের হামলায় প্রায়ই আফগান সৈন্যরা তাজিকিস্তানে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে রোববার সর্বোচ্চ সংখ্যক আফগান সৈন্য পালিয়ে তাজিকিস্তানে প্রবেশ করলেন।

আফগানিস্তানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সেনাঘাঁটি বাগরাম ছেড়ে মার্কিন সেনারা চলে যাওয়ার মাত্র দুই দিনের মাথায় এ ঘটনা ঘটল। রাজধানী কাবুল থেকে ৬০ কিলোমিটার উত্তরের বাগরাম ঘাঁটি থেকেই যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রবাহিনী ২০ বছর ধরে তালেবান এবং তার মিত্র জঙ্গি গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়ে আসছিল।

চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সকল সৈন্য প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন ন্যাটো জোট। গত বছর সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে আফগানিস্তানে উগ্রবাদী গোষ্ঠী তালেবানের সহিংসতা বেড়ে গেছে। প্রতিদিনই আফগানিস্তানের কোনো না কোনো অঞ্চল দখল করে নিতে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে সংগঠনটি। সম্প্রতি আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের দূত জানিয়েছেন, দেশটির ৩৭০টি জেলার ৫০টি দখল করে নিয়েছে তালেবান।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর