বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন কর্ণফুলীতে অবৈধ ও ময়লাযুক্ত তেল মজুদের দায়ে ৫০ হাজার জরিমানা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি রয়টার্সের প্রতিবেদন ইরান প্রশ্নে ট্রাম্প সহায়তা চাইলেও অনিচ্ছুক থাকতে পারে চীন Vaibhav Sooryavanshi earns new fan in Kagiso Rabada: ‘There’s not an ounce of fear’ | Cricket News প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবি’র আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত। ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন কর্ণফুলীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা Varun Dhawan Moves Out Of No Entry 2; Why Is Anushka Sharma Not Doing Movies? | Bollywood News

তালেবান সরকারে নারীদেরও অংশগ্রহণ চাইছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৭৮ সময় দেখুন
তালেবান সরকারে নারীদেরও অংশগ্রহণ চাইছে


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::নতুন সরকার গঠন করতে যাচ্ছে তালেবান। রোববার (১৫ আগস্ট) রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর পুরো আফগানিস্তানই তালেবানের দখলে চলে গেছে। এখন শুধু তালেবানের নতুন সরকার গঠনের অপেক্ষা। এর মধ্যেই তালেবান জানিয়েছে, তারা চায় তাদের সরকারে নারীরাও অংশগ্রহণ করুন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য এনামুল্লাহ সামানগানি বলেন, তালেবান সরকারে অংশগ্রহণের জন্য তারা নারীদের আহ্বান জানাচ্ছেন। তালেবানের শীর্ষ কোনো নেতার পক্ষ থেকে সরকার গঠনের ইঙ্গিত দিয়ে প্রথমবারের মতো এমন মন্তব্য করা হলো, যেখানে নারীদের অংশগ্রহণের কথাও বলা হয়েছে।

এনামুল্লাহ সামানগানি বলেন, ইসলামিক আমিরাত চায় না যে, নারীরা ক্ষতিগ্রস্ত হোক। শরিয়া আইন অনুযায়ী, সরকারি কাঠামোতে তাদের অংশগ্রহণ থাকা উচিত।

আফগানিস্তানের অন্যতম প্রধান সংবাদ মাধ্যম টোলো নিউজের খবরে আবারও নারী সংবাদ পাঠকদের উপস্থিতি দেখা গেছে। রোববার (১৫ আগস্ট) তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই আফগানিস্তানের কোনো চ্যানেলে আর নারী উপস্থাপিকাকে দেখা যায়নি।

তালেবান ক্ষমতা দখলের পর অনলাইনে প্রচারিত একটি ছবিতে দেখা যায়, আফগানিস্তানের জাতীয় টেলিভিশন চ্যানেলে একজন পুরুষ উপস্থাপক খবর পড়ছেন, যার সামনে তালেবানের পতাকা রয়েছে। তখন হয়তো অনেকেই ভেবেছিলেন যে, নারীদের আর সংবাদ উপস্থাপনায় দেখা যাবে না। কিন্তু একদিন পরই এই ভুল ভাঙল।

টোলো নিউজের সংবাদ বিভাগের প্রধান মিরাক পোপাল একটি টুইট করেছেন যেখানে দেখা যাচ্ছে যে, একজন নারী উপস্থাপিকা তালেবান মিডিয়া টিমের একজন সদস্যের সাক্ষাৎকার নিচ্ছেন। তিনি আরেকটি পোস্ট শেয়ার করেছেন যে, যেখানে দেখা যাচ্ছে হিজাব পরে একজন নারী কর্মী সংবাদকক্ষের সকালের মিটিংয়ে অংশ নিয়েছেন।

রোববার তালেবান আফগানিস্তান দখরের পর থেকেই লোকজনের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। সামনের দিনগুলোতে কী ঘটতে যাচ্ছে তা নিয়েই যেন জল্পনা শেষ হচ্ছে না। এরই মধ্যে লোকজন দলে দলে আফগানিস্তান থেকে পালানোর চেষ্টা করছে। তালেবানের পক্ষ থেকে বার বার লোকজনকে আশ্বস্ত করা হচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং তারা দেশের জনগণের সেবায় কাজ করবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom