মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক ‘No Competition’: Abhay Verma Roots For ‘Lovely Guy’ Ahaan Panday, Feels ‘Proud’ Of Aneet Padda | Exclusive | Bollywood News ‘You’re going to get in trouble’: Ex-India cricketer warns Yashasvi Jaiswal after ugly clash | Cricket News সরকারের কাজ দেখে বিচারের আহ্বান চিফ হুইপের ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্নাতক পর্যন্ত মেয়েদের ফের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও ‘Will She Wear It On Eid?’: Kriti Sanon Trolled For ‘Revealing’ Raksha Bandhan Ad Outfit, Hurting Hindu Sentiments | Bollywood News Watch: Max Verstappen’s horrific Dutch GP crash as Lando Norris wins chaotic race | Racing News যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিতা করলার এত গুণ, জানতেন?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১১৩ সময় দেখুন
তিতা করলার এত গুণ, জানতেন?


লাইফস্টাইল ডেস্ক

করলার নাম শুনলেই যেন তিতা স্বাদে মুখ বেঁকে যায় অনেকের। তিতার জন্য বিশেষত বাচ্চারা একদমই করলা খেতে চায় না। অনেকেই আবার পছন্দ করে করলা খায়। তিতা হলেও করলার আছে নানা গুণ। করলা ক্যানসার প্রতিরোধ করে, ওজন কমায় আর সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে।

ভারতীয় উপমহাদেশে ওষধি গুণের জন্য করলার বেশ সমাদর আছে। বিশেষত গরমে রোগ ব্যধি বা সংক্রমণ থেকে দূরে থাকতে করলা খাওয়া হয়।

করলা নিয়ে সাম্প্রতিক সময়ে নানা গবেষণা করা হচ্ছে। এসব গবেষণায় বেরিয়ে এসেছে করলার নানা গুণের কথা। এতে আছে নানা রকম ভিটামিন ও এন্টি অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধে সাহায্য করে।

উচ্চ আঁশ সমৃদ্ধ করলায় আছে প্রচুর পরিমাণ ভিটামিন বি-১, বি-২, বি-৩, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, ফোলেট, জিঙ্ক, ফসফরাস ও ম্যাঙ্গানিজ।

তিতা করলার এত গুণ, জানতেন?

এছাড়াও হেলথ ডট কম অনুযায়ী করলায় আছে ব্রুকলির দ্বিগুণ পরিমাণ বেটা-কেরোটিন, পালং শাকের দুই গুণ ক্যালসিয়াম আর কলার থেকে দুই গুণ বেশি পটাশিয়াম। কাঁচা করলার রস এন্টি অক্সিডেন্টের দারুণ উৎস।

আসুন দেখে নেই করলার নানা উপকারিতা—

রক্ত পরিশোধন করে

করলার রসে উপস্থিত এন্টিমাইক্রোবায়াল আর এন্টি অক্সিডেন্ট উপাদান রক্ত পরিশোধন করে। ফলে রক্তের নানা সংক্রমণ, ত্বকের সংক্রমণ দূর করার পাশাপাশি রক্ত থেকে টক্সিন বা দূষিত উপাদান বের করতে সাহায্য করে। করলার রস রক্ত চলাচল বাড়িয়ে ত্বকের র‍্যাশ, ব্রণ, সোরিয়াসিস, ফোঁড়া ইত্যাদির বিরুদ্ধে যুদ্ধ করে। তাই ত্বকের সমস্যা দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে করলা।

ওজন কমায়

করলার রস খেলে তা লিভারে পরিপাক ক্রিয়ায় সাহায্যকারী বাইল এসিডের নিঃসরণ বাড়ায়। এতে মেটাবলিজম বা পরিপাক ক্রিয়ার সময় শরীরের জমে থাকা চর্বি পোড়াতে সাহায্য করে। শুধু করলার রসই নয়, ক্যালরি কম হওয়ায় করলা নিজেও ওজন কমাতে সাহায্য করে। ১০০ গ্রাম করলায় মাত্র ১৭ ক্যালরি শক্তি থাকে। তাই যারা ওজন কমাতে চান, তাদের খাদ্যতালিকায় নিয়মিত করলা রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা।

তিতা করলার এত গুণ, জানতেন?

ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

করলায় আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও এতে থাকা এন্টিভাইরাল উপাদান ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যাবস্থাকে উদ্দীপ্ত করে হজম ক্ষমতা বাড়ায়।

ডায়াবেটিস প্রতিরোধ করে

করলায় পলিপেপটাইড পি নামের এক ধরণের প্রোটিন আছে যা অনেকটা ইনসুলিনের মত কাজ করে। এই প্রোটিন মানব শরীরে ইনসুলিনের অনুকরণে কাজ করে যা ডায়াবেটিস রোগীর রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে।

সারাবাংলা/এসবিডিই/এএসজি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর