বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ

তিতুমীর কলেজের প্রশংসায় পঞ্চমুখ শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩৫১ সময় দেখুন
তিতুমীর কলেজের প্রশংসায় পঞ্চমুখ শিক্ষামন্ত্রী


তিতুমীর কলেজ করেসপন্ডেন্ট

শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক ঐতিহ্যের সমৃদ্ধির কারণে তিতুমীর কলেজের ‍উচ্ছ্বসিত প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সবখানে তিতুমীর কলেজের জয়জয়কার রয়েছে উল্লেখ করে এই কলেজে উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত বলেও জানিয়েছেন।

মঙ্গলবার (১৫ জুন) বিকেলে স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষে সরকারি তিতুমীর কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

তিতুমীর কলেজের সুনামের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, তিতুমীর কলেজে আসতে পেরে অত্যন্ত আনন্দিত হয়েছি। তিতুমীর কলেজের দেশব্যাপী অনেক সুনাম। এই কলেজের সাবেক শিক্ষার্থীদের অনেকেই মুক্তিযুদ্ধো ছিলেন। বর্তমানে জাতীয় সংসদে তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তিতুমীর কলেজের বার্তা দিচ্ছেন।

তিতুমীর কলেজের প্রশংসায় পঞ্চমুখ শিক্ষামন্ত্রী

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বৃক্ষরোপণ করতে ভালোবাসতেন। অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহ দিতেন। গাছের প্রতি বঙ্গবন্ধুর ছিল অকৃত্রিম টান। মুজিববর্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। যেখানেই ফাঁকা জায়গা আছে, সেখানেই গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুজিববর্ষে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

তিতুমীর কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি শিক্ষা ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক মো. তালত সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক এস এম কামাল উদ্দীন হায়দারসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

এছাড়াও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল, কাউন্সিলর মো. নাছির উদ্দীন ও মো. বাছেক মিয়াসহ তিতুমীর কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা।

সারাবাংলা/এনএসএম/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর