বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

তিন নারী রোহিঙ্গা আটক | Unitednews24.com

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১৩৭ সময় দেখুন
তিন নারী রোহিঙ্গা আটক | Unitednews24.com


শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তিন রোহিঙ্গা নারীকে আটক করে শুক্রবার দুপুরে পুলিশে দিয়েছে। আটককৃত রোহিঙ্গারা হলেন, মিনারা বেগম (২০), স্বামী-সৈয়দুল আমিন, উখিয়া ক্যাম্প-১৪, ব্লক-সি-১, ফরমিনা বেগম (২০), পিতা-ইকবাল আহমদ, ক্যাম্প-৫, ব্লক-বি-১, হামিমা বেগম  (২০), পিতা-নুর আলম, ক্যাম্প-১৪, ব্লক-বি-৩।

পুলিশ ও স্থানীরা জানান, কক্সবাজার উখিয়া ক্যাম্প হতে পালিয়ে আসা রোহিঙ্গা ৩ জন নারী ও ৪ জন পুরুষ সদস্য কমলগঞ্জের ধলই বর্ডার দিয়ে ভারতে যাওয়ার জন্য গত বৃহস্পতিবার ভোররাতে উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে আসে। শুক্রবার সকাল ১০টায় ৪ জন পুরুষ রোহিঙ্গা ধলই সীমান্তের কাটাতার অতিক্রম করলেও ৩ জন নারী সদস্য ধলই বিজিবি সদস্যদের হাতে আটক হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই মহাদের বাচাড় সঙ্গীয় ফোর্সের সহায়তায় কমলগঞ্জ থানায় নিয়ে আসেন। এদিকে বাংলাদেশ অতিক্রম করে ভারতে প্রবেশের পর ৪ জন পুরুষ রোহিঙ্গাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা আটক করে বলে জানিয়েছেন  এসআই মহাদের বাচাড়।

কক্সবাজার উখিয়া ১৪ ও ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্টিত করে  বলেন, রাতের আঁধারে তারা ক্যাম্প থেকে পালিয়ে গিয়েছিল।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, আটককৃত ৩ নারী রোহিঙ্গাদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর