মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

তিব্বতে প্রথম বৈদ্যুতিক ট্রেন উদ্বোধন করল চীন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৮৭ সময় দেখুন
তিব্বতে প্রথম বৈদ্যুতিক ট্রেন উদ্বোধন করল চীন


আন্তর্জাতিক ডেস্ক

তিব্বতের হিমালয় সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক ট্রেন চালু করেছে চীন। শুক্রবার (২৫ জুন) তিব্বতের রাজধানী লাসা থেকে সিচুয়ান প্রদেশের শহর নিংচি পর্যন্ত এ বুলেট ট্রেনের উদ্বোধন করে বেইজিং।

৪৩৫.৫ কিলোমিটার লাসা-নিংচি বৈদ্যুতিক রেল চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষপূর্তি হিসেবে উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছে বেইজিং। এটি তিব্বতে প্রথম কোনো বৈদ্যুতিক ট্রেন।

তিব্বতে প্রথম বৈদ্যুতিক ট্রেন উদ্বোধন করল চীন

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের খবরে বলা হয়, কিনহাই-তিব্বতের পর সিচুয়ান-তিব্বত রেলপথটি তিব্বতের দ্বিতীয় কোনো রেলপথ। আর বৈদ্যুতিক রেলপথ হিসেবে প্রথম। এছাড়া এটি চীনের প্রথম কোনো সিঙ্গেল লাইন বৈদ্যুতিক রেলপথ।

তিব্বতে প্রথম বৈদ্যুতিক ট্রেন উদ্বোধন করল চীন

জানা গেছে, নতুন এই বৈদ্যুতিক ট্রেনের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার। রেলপথে ৪৭টি টানেল এবং ১২০টি সেতু রয়েছে। রেলপথটি ব্রহ্মপুত্র নদীকে ১৬ বার অতিক্রম করেছে। রেলপথটির দৈর্ঘ্যের প্রায় ৭৫ শতাংশই টানেল। লাসা ও নিংচির মধ্যে সংযোগস্থাপনকারী এ রেলপথের কাজ শুরু হয়েছিল ২০১৪ সালে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর