বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক ১৯৯ দিনে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১১০৪ বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News

তিব্বতে শি জিনপিংয়ের সফর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৩৭ সময় দেখুন
তিব্বতে শি জিনপিংয়ের সফর


আন্তর্জাতিক ডেস্ক

চীনের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো তিব্বত সফর করছেন শি জিনপিং। গত ৩০ বছরে চীনের কোনো প্রেসিডেন্টের তিব্বতে এটি প্রথম কোনো সরকারি সফর।

শি জিনপিং বুধবার (২১ জুলাই) থেকে শুক্রবার (২৩ জুলাই) পর্যন্ত তিব্বতে অবস্থান করেন। তার এ সফরের সময় চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো ছাড়া কোনো স্বাধীন গণমাধ্যমের সাংবাদিকরা খবর সংগ্রহের সুযোগ পাননি।

চীনের সিসিটিভির প্রকাশিত খবরে জানা যায়, সফরের প্রথম দিন বেইজিং থেকে তিব্বতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর নিয়াংচিতে পৌঁছান শি জিনপিং। সেখানে তার বিমান অবতরণের সময় স্থানীয়রা জাতিগত পোশাক পরে তাকে স্বাগত জানান। এসময় তাদের হাতে ছিল চীনের পতাকা।

উল্লেখ্য, বৌদ্ধ অধ্যুষিত তিব্বতের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা দমন করার অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। তবে বেইজিং বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে।

Xi Jinping to lead Tibet 70th anniversary celebrations | South China  Morning Post

সিসিটিভির খবরে বলা হয়, নিয়াংচিতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন শি জিনপিং। পরে নিয়াংচি থেকে তিনি ট্রেনযোগে তিব্বতের রাজধানী লাসায় পৌঁছান। লাসায় তিনি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাসিত দালাইলামার ঐতিহ্যবাহী বাসস্থান পোটালা প্রাসাদ পরিদর্শন করেন। লাসায় বেইজিংয়ের নেওয়া ধর্মীয় ও সাংস্কৃতিক সুরক্ষা কার্যক্রম পরিদর্শন করেন ও বিভিন্ন প্রকল্পের খোঁজখবর নেন।

উল্লেখ্য যে, তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা বর্তমানে ভারতে নির্বাসিত। চীন সরকারের বিরুদ্ধে তিব্বতে ধর্মীয় ও সাংস্কৃতিক আগ্রাসনের অভিযোগ এনে তিব্বতকে স্বাধীন বলে বিবেচনা করে থাকে দালাইলামার নেতৃত্বাধীন প্রবাসী সরকার। তবে বেইজিং তিব্বতকে চীনের একটি প্রদেশ হিসেবে মনে করে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর