বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী জামায়াতের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। নাগরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন কর্ণফুলীতে অবৈধ ও ময়লাযুক্ত তেল মজুদের দায়ে ৫০ হাজার জরিমানা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি রয়টার্সের প্রতিবেদন ইরান প্রশ্নে ট্রাম্প সহায়তা চাইলেও অনিচ্ছুক থাকতে পারে চীন Vaibhav Sooryavanshi earns new fan in Kagiso Rabada: ‘There’s not an ounce of fear’ | Cricket News প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবি’র আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত। ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন

তীব্র এই গরমে সুস্থ থাকতে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৫৯ সময় দেখুন
তীব্র এই গরমে সুস্থ থাকতে


লাইফস্টাইল ডেস্ক

গরমে নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে। ডায়রিয়া, পানিশূন্যতা, সর্দি-জ্বর, জন্ডিস, ঘামাচি, হিট স্ট্রোকসহ নানা সমস্যা এসময় দেখা দিতে পারে। ফলে দরকার বাড়তি সতর্কতার। চলুন দেখে নেয়া যাক, গরমকালে শারীরিক সমস্যাগুলো এড়াতে যা করা উচিত—

তীব্র এই গরমে সুস্থ থাকতে
প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করা দরকার

পর্যাপ্ত পানি পান করুন

একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করা দরকার। গরমকালে ঘামের সঙ্গে যেহেতু পানি ও লবণ বের হয়ে যায় ফলে স্যালাইন, পানি ও ফলের রস খেতে হবে। অবশ্যই বিশুদ্ধ পানি পান করতে হবে। ডাবের পানিও এ সময় অত্যন্ত উপকারি। এ সময় চা ও কফি যথাসম্ভব কম পান করা উচিত। প্রয়োজনমতো গোসল করতে হবে এবং শরীর ঘাম ও ময়লামুক্ত রাখতে হবে।

তীব্র এই গরমে সুস্থ থাকতে
প্রচন্ড গরমে পেটের নানা ধরনের সমস্যা দেখা দেয়

মশলাযুক্ত খাবার নয়

প্রচন্ড গরমে পেটের নানা ধরনের সমস্যা দেখা দেয়। ডায়রিয়ার প্রকোপ এসময়ই বাড়ে। ফলে কম তেল ও মশলা দিয়ে রান্না করা খাবার খেতে হবে। ভাজাভুজি কম খেতে হবে। সাধারণ খাবার যেমন ভাত, মাছ, সবজি, ডাল, ভর্তা এসব খেতে হবে। বাসি খাবার খাওয়া যাবে না। বাসায় তৈরি খাবার খেতে হবে। এতে করোনা সংক্রমণ ও গরমকালের অসুখ-বিসুখ থেকে রেহাই পাওয়া যাবে।

তীব্র এই গরমে সুস্থ থাকতে
বাইরে গেলে ঢিলেঢালা সুতি পোশাক পরা ভালো

সুতি পোশাক পরা ভালো

সাধারণ ছুটির পর এখন অফিসে যেতে হচ্ছে অনেকের। বাইরে গেলে ঢিলেঢালা সুতি পোশাক পরা ভালো। এতে তীব্র গরমেও কিছুটা আরাম পাওয়া যাবে। এছাড়া ছাতা ও সানগ্লাস ব্যবহার করতে হবে।

তীব্র এই গরমে সুস্থ থাকতে
প্রক্রিয়াজাত করা খাবারে প্রচুর চর্বি ও সোডিয়াম থাকে

প্রক্রিয়াজাত খাবার বাদ দিন

প্রক্রিয়াজাত করা খাবারে প্রচুর চর্বি ও সোডিয়াম থাকে। ফলে এই গরমে এসব না খাওয়াই ভালো। তাজা ফল ও সবজির প্রতি গুরুত্ব দিন এখন।

তীব্র এই গরমে সুস্থ থাকতে
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি-এর জুড়ি নেই

ভিটামিন সি খান

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি-এর জুড়ি নেই। টকজাতীয় ফল যেমন লেবু, মালটা, আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। প্রতিদিন ২ রকমের ফল খেতে হবে।

তীব্র এই গরমে সুস্থ থাকতে
শরীরে মেলাটোনিনের সংখ্যা কমে গেলে ঘুম আসতেও দেরি হয়

ঘুমের সময় নির্দিষ্ট রাখুন

শরীরে মেলাটোনিনের সংখ্যা কমে গেলে ঘুম আসতেও দেরি হয়। যেহেতু গরমে দিন বড় এ জন্য রাতে শরীর মানিয়ে নিতে সময় নেয়। ঘুম আসতে দেরি হয়। ঘুমের অন্তত দুই ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন। ঘুমের সময় সঙ্গে ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখবেন না।


আরও পড়ুন:

গ্যাস্ট্রিকের সমস্যা থেকে চিরতরে মুক্তি

গ্যাস্ট্রিক সারবে আয়ুর্বেদিক চায়ে

ধুলোবালির শহরে চুলের যত্ন

থাইরয়েড সমস্যা? এসব খাবার দূরে রাখলে ভালো থাকবেন

ক্লান্তিহর ডাবের পানির এই উপকারগুলো জানেন?

কালিজিরা, অনন্য এক প্রাকৃতিক মহৌষধ

সারাবাংলা/এসবিডিই/এএসজি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom