বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তুরস্কের পর রাশিয়া ও ইউক্রেন যাবেন গুতেরেস, সমালোচনা জেলেনস্কির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২২০ সময় দেখুন
তুরস্কের পর রাশিয়া ও ইউক্রেন যাবেন গুতেরেস, সমালোচনা জেলেনস্কির


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া ও ইউক্রেন যাওয়ার আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তুরস্ক সফর করবেন বলে জানিয়েছে অন্তর্জাতিক সংস্থাটি। চলমান দুই দেশের যুদ্ধ বন্ধের জন্য গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে তুরস্ক। তবে ইউক্রেনের আগে রাশিয়ায় যাওয়ার পরিকল্পনা করার কারণে গুতেরেসের সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আলজাজিরা।

এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, আগামীকাল সোমবার (২৫ এপ্রিল) তুরস্কের আঙ্কারা সফরে যাবেন গুতেরেস। সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এরপর আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) রাশিয়া এবং বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ইউক্রেনে যাবেন জাতিসংঘের মহাসচিব। আর এ কারণেই আন্তর্জাতিক সংস্থাটির প্রধানের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের রাজধানীতে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, ‘প্রথমে রাশিয়া এবপর ইউক্রেনে যাওয়াটা ভুল। এই ভ্রমণসূচির কোনো ন্যায়বিচার এবং কোনো যুক্তি নেই।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধ ইউক্রেনে চলছে, মস্কোর রাস্তায় কোনো লাশ নেই। তাই প্রথমে ইউক্রেনে যাওয়া এবং সেখানকার লোকজন ও দখলদারিত্বের পরিণতি দেখা যৌক্তিক হবে।’

একইসঙ্গে চলমান যুদ্ধের অবসানের জন্য পুনরায় আলোচনায় বসার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর