বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তুরস্কে বিরোধী নেত্রীর জেল, প্রতিবাদে বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৯৮ সময় দেখুন
তুরস্কে বিরোধী নেত্রীর জেল, প্রতিবাদে বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের কট্টর সমালোচক এবং বিরোধী রিপাবলিকান পিপলস পার্টির (সিপিএইচ) নেত্রী জানান কাফটানজিওলোর পাঁচ বছরের কারাদণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজারো সমর্থক।

ওই নেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরদোগানকে অপমান করেছেন। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে তুরস্কের প্রেসিডেন্ট এবং রাষ্ট্রকে অপমান করে পোস্ট দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই অপরাধে তার শাস্তি ঘোষণার পরই হাজারো মানুষ ইস্তাম্বুলের রাস্তায় নেমে বিক্ষোভ দেখান।

এর আগে, ২০১৯ সালে ইস্তাম্বুলের পৌর নির্বাচনে এরদোগানের দলের ২৫ বছর শাসনের অবসান ঘটিয়ে সিপিএইচ ক্ষমতায় আসে। তার পেছনে এই জানানের অবদান ছিল সবচেয়ে বেশি।

সমালোচকরা মনে করছেন, আগামী বছর তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিরোধী নেতাদের বিরুদ্ধে সরকারি অভিযান চলবে। সিপিএইচ নেত্রীর পাঁচ বছরের কারাদণ্ড তারই একটা অংশ।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর