বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

তুরস্কে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৭৬

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১০৪ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি ২০২৫ ১৫:৫৪ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৭

গ্রান্ড কার্তাল হোটেলে আগুন লাগে

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি হোটেলে লাগা আগুন নিহতের সংখ্যা বেড়ে ৭৬ এ পৌঁছেছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গ্রান্ড কার্তাল হোটেল নামের ১২ তলা ওই আবাসিক হোটেলে ভোর রাতে আগুন লাগে এবং সেখানে ৬৬ জন নিহত হয়েছেন। বছরের এই ব্যস্ত সময়ে হোটেলটিতে ২৩৪ জন অতিথি ছিলেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফ দিয়ে প্রাণ হারান দু’জন।

তুরস্কের গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অনেকে জানালা থেকে বিছানার চাদর বা কাপড় ঝুলিয়ে ভবনের আগুন থেকে পালানোর চেষ্টা করছেন।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তকারীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন বলে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলিকায়া বলেন, অগ্নিকাণ্ডের তদন্তের অংশ হিসেবে নয়জনকে আটক করা হয়েছে। এ ছাড়া হোটেলের মালিকসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সারাবাংলা/এইচআই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর