বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০২ সময় দেখুন
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে


আন্তর্জাতিক ডেস্ক

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। বিস্তৃত অঞ্চলজুড়ে চলছে উদ্ধার অভিযান। এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হচ্ছে জীবিতদের। প্রতি মুহূর্তেই বাড়ছে মৃতের সংখ্যাও। এ পর্যন্ত তুরস্কে ১১ হাজার ভবন ধ্বংস বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তুরস্কের এক কর্মকর্তা।

সর্বশেষ সরকারি হিসাবে বলা হয়, দক্ষিণ তুরস্কে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার ৪১৯। ওই অঞ্চলে আহত উদ্ধার করা হয়েছে ২০ হাজার ৪২৬ জনকে।

এর আগে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত অকতায় জানান, এ পর্যন্ত ৭ হাজার ৮৪০ জনকে ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। প্রায় ৩ লাখ ৩৮ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

সিরিয়া উদ্ধার অভিযান কর্মকর্তারা এ পর্যন্ত ১৬০২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। সিরিয়ার আহত ২৪০০ বলে জানিয়েছেন তারা। তুরস্ক ও সিরিয়ার সবমিলিয়ে এ পর্যন্ত ৫ হাজার ২১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রেইয়েসুস জানিয়েছেন, মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে ৭.৮ মাত্রার কম্পনটি সৃষ্টি হয়। ভূপৃষ্ঠ থেকে ১১ মাইল গভীরে এ কম্পনের উৎপত্তি।

পরে আরেকটি কম্পন অনুভূত হয়, সিসমিক স্কেলে যার মাত্রা ছিল ৭.৫। এই কম্পনের কেন্দ্রস্থল ছিল কাহরামানমারাস প্রদেশের এলবিস্তান জেলায়। এর পরে আরও কয়েকটি ছোটবড় আফটারশক অনুভূত হয়।

এ সংক্রান্ত অন্যান্য খবর

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর