মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

তৃতীয় ধাপে ১০০৭ ইউপি ও পৌর নির্বাচনের তফসিল ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৩০৪ সময় দেখুন
তৃতীয় ধাপে ১০০৭ ইউপি ও পৌর নির্বাচনের তফসিল ঘোষণা


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে।  সারাদেশে এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদে ও ১০ টি পৌরসভায় ভোট হবে ২৮ নভেম্বর।  

নির্বাচন ভবনের সভাকক্ষে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠকে ভোটের তারিখ নির্ধারণ করা হয়।  কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার তফসিল ঘোষণা করেন।

এতে বলা হয়, এসব ইউনিয়ন ও পৌরসভায় মনোনয়ন দাখিল হবে ২ নভেম্বর।  বাছাই ৪ নভেম্বর।  মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর।  ভোট হবে ২৮ নভেম্বর।

ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি।  দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোট হবে আগামী ১১ নভেম্বর ভোট হবে।

প্রসঙ্গত, দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে।  এর মধ্যে সাড়ে চার হাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।  বাকিগুলো মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে রয়েছে।

দেশ স্বাধীন হওয়ার পর থেকে ইতোমধ্যে নয় বার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  এর মধ্যে ১৯৭৩ সালে প্রথম ইউপি নির্বাচন এবং সর্বশেষ ২০১৬ সালে নবম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩, ২০১১ ইউপি নির্বাচন হয়েছে। চলতি ২০২১ সালে জুন জুলাই মাসে অনুষ্ঠিত হচ্ছে দশম ইউপি নির্বাচন।

সর্বশেষ ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি প্রথম বারের মতো দলীয় প্রতীকে নবম ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২০১৬ সালের ২২ মার্চ থেকে ৪ জুন পর‌্যন্ত ছয় ধাপে চার হাজার ২৭৫টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর