শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

তেজগাঁওয়ে মাথায় ওয়াশিং মেশিনের আঘাত লেগে শ্রমিকের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১১১ সময় দেখুন
তেজগাঁওয়ে মাথায় ওয়াশিং মেশিনের আঘাত লেগে শ্রমিকের মৃত্যু


ডেস্ক রিপোর্ট::  রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় মদিনা ওয়াশিং কারখানায় মেশিনের আঘাতে কামরুল ইসলাম (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামাতো ভাই মোবারক বলেন, আমার ভাই তেজগাঁও শিল্পাঞ্চল বেগুনবাড়ি এলাকায় মদিনা ওয়াশিং কারখানায় কাজ করে। কাজ করার সময় হঠাৎ তার মাথায় চলন্ত মেশিনের আঘাত লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই মারা গেছে।

তিনি জানায়, কামরুল বেগুনবাড়ি এলাকায় থাকত। তার বাড়ি কুড়িগ্রাম সদর থানার ভোগাদাও গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শিল্পাঞ্চল থানাকে জানিয়েছি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর