সাধারণত, নিম বলতে বোঝায় শুধুমাত্র তেতো নিম। এটি মূলত একটি ভারতীয় পর্ণমোচী গাছ যা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং বিশ্বের অন্যান্য অনেক জায়গায় পাওয়া যায়। এর বোটানিক্যাল নাম Azadirachta Indica। এর কাঠ, পাতা ও কাঁচা ফল স্বাদে খুবই তেতো তাই একে তেতো নিমও বলা হয়।