রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News

তেলের ট্যাংকারে হামলায় নিহত ২, ইরানকে দায়ী করল ইসরাইল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৯৩ সময় দেখুন
তেলের ট্যাংকারে হামলায় নিহত ২, ইরানকে দায়ী করল ইসরাইল


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের তেলের ট্যাংকারে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে দেশটি। এ ঘটনায় ওই ট্যাংকারের দুইজন ক্রু নিতহ হয়েছেন। তাদের মধ্যে একজন বৃটিশ ও অপরজন রোমানিয়ান নাগরিক। খবর বিবিসি।

লন্ডনভিত্তিক কোম্পানি জোডিয়াক মেরিটাইম দ্বারা পরিচালিত ওই তেল ট্যাংকারের নাম দ্য এমভি মার্সার স্ট্রিট। যা গত বৃহস্পতিবার (২৯ জুলাই) ওমানের উপকূলে আরব সাগরে হামলার শিকার হয়। জোডিয়াক মেরিটাইম ইসরাইলের বৃহৎ জাহাজ কোম্পানি আইল ওফের’র মালিকানাধীন প্রতিষ্ঠান।

তবে গতকাল শুক্রবার (৩০ জুলাই) ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিড এ ঘটনার জন্য ইরানকে দায়ী করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইরান শুধু ইসরাইলের একার সমস্যা না। বিশ্ব এখানে চুপ থাকতে পারে না।’

যদিও কিভাবে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান।

এ ঘটনার পর অঞ্চলটিকে উত্তেজনা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও একাধিক প্রতিবেদনে বলা হয়, এই হামলায় একটি ড্রোন ব্যবহার করা হয়েছিল।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom