পেট ভরলে মনও ভাল থাকে। কিন্তু এই গরমে কী খাওয়া যায়, তা নিয়ে একটা সমস্যা চলতেই থাকে। গরমে বেশি তেল মশলা খাওয়া যায় না। আবার সুস্বাদু খাবার নাকি মশলা ছাড়া হয় না! কিন্তু ব্যতিক্রম নিশ্চয়ই আছে। রান্না নিয়ে কাটাছেঁড়া করতে চিকেন-এর জুড়ি মেলা ভার। ভিন্ন ভিন্ন পদ্ধতিতে, ভিন্ন ভিন্ন স্বাদে চিকেন তৈরি করা যায়। এমনকী তেল ছাড়াও রান্না করা যায় বাহারি চিকেন। তাই এই গরমে বাচ্চার পাতে বা বাড়িতে অতিথি এলেও বানাতে পারেন তেল ছাড়া চিকেন। জেনে নেওয়া যাক তেমনই এক রেসিপি- ক্রিম চিকেন।
কী কী লাগবে-
১ কেজি চিকেন (মাঝারি মাপের টুকরো)
২ টেবিল চামচ আদা রসুনের পেস্ট
১ চা-চামচ নুন
২ কাপ দই
কাঁচা লঙ্কা
মাখন
পেঁয়াজ কলি
পেঁয়াজ
জল
ধনে পাতা
এক চা চামচ গোল মরিচ
১ কাপ ফ্রেশ ক্রিম (ক্যালরি নিয়ে সমস্যা হলে না-ও দিতে পারেন বা অল্প পরিমাণে দিন)
কসুরি মেথি
কীভাবে বানাবেন-
প্রথমে ১কেজি ধোয়া চিকেনকে ১ টেবিল চামচ আদা রসুন পেস্ট, ১ কাপ দই, নুন ও কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করে ২ ঘণ্টা রেখে দিন। (চাইলে রান্নার আগের দিন রাতেও ম্য়ারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন।) এবার একটি ফ্রাইং প্যান গরম হলে তাতে মাখন দিন। মাখন গলে গেলেই আন্দাজ মতো কাঁচা লঙ্কা দিয়ে ম্য়ারিনেট করা চিকেন ঢালুন। উপর দিয়ে আর ১ কাপ দই ঢেলে দিন। এবার ফ্রাইং প্যান ঢেকে দিন। ২০ মিনিট রান্না হতে দিন।
আরও পড়ুন- ভিটামিনের অভাবে নানা শারীরিক সমস্যা? মুখ দেখেই বলে দেওয়া যায় কোন ভিটামিনের অভাব
২০ মিনিট হয়ে গেলে ঢাকা খুলে সামান্য জল দিন। সঙ্গে পেঁয়াজ কলি কাটা, পেঁয়াজ, ধনে পাতা, গোল মরিচ, ফ্রেশ ক্রিম, কসোরি মেথি ও আরও একটু মাখন দিন। পরিবেশনের আগে ধনে পাতা কুচি দিয়ে গার্নিশ করুন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Recipe