শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

তোমাকে মানুষ দেখতে চায় না: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
তোমাকে মানুষ দেখতে চায় না: মির্জা ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমার কথা খুব সোজা, ১৪ বছর বহু জ্বালাইছো এদেশের মানুষকে। এখন তোমাকে মানুষ দেখতে চায় না, আওয়ামী লীগকে দেখতে চায় না। সোজাসোজি বলতে চাই, দয়া করে মানে মানে সরে পড়ো।

‘আমাদের সব কিছুকে তোমরা ধ্বংস করে দিয়েছ। আমাদের অর্থনীতিকে ধবংস করেছ, আমাদের রাষ্ট্রব্যবস্থাকে ধবংস করেছ, চুরি-দুর্নীতিকে জাতীয়করণ করেছ। দয়া করে সরে পড়ো। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দাও। মানুষ ভোট দিক। ভোট দিয়ে যাকে খুশি তাকে নির্বাচন করুক।’

শুক্রবার (৭ এপ্রিল) লালবাগে ‘হৃদয় কমিউনিটি সেন্টারে’ স্থানীয় থানা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভা তিনি এ সব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বঙ্গবাজার পুড়ে গেছে। এ বাজার বড় লোকের বাজার নয়, সাধারণ মধ্যবিত্তের বাজার। এর আগে সিদ্দিকবাজারে অগ্নিকাণ্ডে ২২ জন মানুষ মারা গেল, এর আগে চট্টগ্রামে হয়েছে। কিন্তু এই সরকারের এসব ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই।’

‘তারা উদোরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপাতে চায়। তারা এখন নাশকতার গন্ধ পায়। আওয়ামী লীগ সারাক্ষণ একটা দুঃস্বপ্ন দেখে। এই বিএনপি আসল, এই আন্দোলন করল। রাত্রি বেলা অনেক মানুষ খারাপ স্বপ্ন দেখলে আতকে ওঠে না, চিকিতকার করে না? আওয়ামী লীগও সারাক্ষণ দুঃস্বপ্ন দেখে এই বিএনপি আসল’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনি ব্যবস্থাকে ধবংস করে দিয়েছে। ২০১৪ সালে ভোটই হয়নি ১৫৩টি আসনে নির্বাচিত ঘোষণা হয়ে গেল। আর কথায় কথায় তারা খালি বলে উন্নয়নও করেছে। আমি এখানে আসার পথে দেখলাম বিশ্ববিদ্যালয়ের দেয়ালে লেখা- উন্নয়ন কি চুবাইয়ে খাব? উন্নয়ন তো চিবাইয়ে খাওয়া যায় না। আমার পেটে যদি ভাত না থাকে, ১০টা উড়াল সেতু বানান আমার তাতে কী আসে যায়।’

মির্জা ফখরুল বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার অনেক দূঃখের সঙ্গে বলেছেন যে, ইভিএম-ব্যালট কোনোটাই কাজে দেবে না যদি বিরোধীদল অংশ না নেয়। অর্থাৎ বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় সেটি কাজে দেবে না। কেউ মানবে না। সুতরাং একটাই দাবি যে, পদত্যাগ কর আর তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর কর।’

লালবাগের সাবেক সংসদ নাসিরউদ্দিন পিন্টুকে স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘লালবাগের মানুষ ঢাকার সবচেয়ে পুরনো মানুষ। আপনাদের এই এলাকায় অনেক নামকরা নেতা ছিলেন। সবশেষে আমাদের নাসিরউদ্দিন পিন্টু ভাই একজন ত্যাগী, সাহসী, বলিষ্ঠ নেতা ছিলেন। এই সরকার তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’

মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, তাঁতী দলের আবুল কালাম আজাদসহ বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতারা।

সারাবাংলা/এজেড/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর