বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলা, নিহত ১৯

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৯৪ সময় দেখুন
ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলা, নিহত ১৯


আন্তর্জাতিক ডেস্ক

গাজার দক্ষিণ-পূর্বে ত্রাণের অপেক্ষায় থাকা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে ইসরাইলের সেনাবাহিনী। এতে অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মিডিয়া অফিস। খবর আলজাজিরা।

গাজার মিডিয়া অফিস শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘আল-কুয়েত গোলচত্বরের কাছে আটা ও ত্রাণের জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করছিলেন। তখন আরেকটি গণহত্যা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ১৯ জন নিহত এবং ২৩ জন বেসামরিক নাগরিককে আহত হয়েছেন।’

ওই বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী ট্যাঙ্ক ও মেশিনগান দিয়ে অভুক্ত লোকদের দিকে গুলি চালায়, যারা আটা এবং ত্রাণের ব্যাগগুলোর জন্য অপেক্ষা করছিল। এমন একটি জায়গায় যা কোনো ঝুঁকি সৃষ্টি করেনি।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ‘বেসামরিক নাগরিকদের উপর ভারী যান দিয়ে গুলি চালানো হয়েছে’। আহতদের নিকটবর্তী আহলি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার কারণে অনেককে বাইরে খোলা আকাশের নিচে চিকিত্সা দেওয়া হয়।

এদিকে গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ হাজার ১৪২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি। এছাড়া আহত হয়েছেন অন্তত ৭৪ হাজার ৪১২ জন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা আশ্চর্যজনকভাবে ইসরাইলে হামলা চালায়। এতে করে অন্তত ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়। এছাড়া ২৫৩ জনকে জিম্মি করে। এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় হামলা শুরু করে ইসরাইল। তবে এই হামলায় নিরীহ ফিলিস্তিনিরাই নিহত হচ্ছেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর