আন্তর্জাতিক ডেস্ক
করোনায় অন্যান্য দেশের মতোই থাইল্যান্ডের পর্যটন শিল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে। যার প্রধান শিকার হয়েছেন দেশটির ট্যাক্সিচালকরা। করোনাকালে তাদের অনেকেই গ্রামে ফিরে গেছেন, অনেকে আবার শহরে থেকেই মানবেতর জীবন যাপন করছেন।
ক্রমবর্ধমান এই সমস্যার অভিনব প্রতিবাদের ভাষা খুঁজে বের করেছে থাইল্যান্ড ট্যাক্সি ইউনিয়ন। পড়ে থাকা ট্যাক্সিগুলোর ছাদে বাগান করে সবজি ফলাচ্ছেন তারা। এ সবজি চাষ একইসঙ্গে তাদের প্রতিবাদ এবং কর্মহীন মানুষের মুখে খাবার তুলে দেওয়ার প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।
বিবিসি জানাচ্ছে, থাইল্যান্ডের ট্যাক্সিচালকরা ছাদ বাগানের সংজ্ঞাই বদলে দিয়েছেন। বাঁশের খাঁচায় কালো প্লাস্টিক দিয়ে তারা বাগান বানিয়েছেন। ট্যাক্সি ইউনিয়নের সদস্যরা নিজেরাই স্বেচ্ছাশ্রম দিয়ে বাগানের কাজ করেছেন।
পুরো এলাকাটি গাড়ি রাখার জায়গা হিসেবে ব্যবহার হতো, এখন পুরো অঞ্চলটিকে একটি ছোট আর্ট ইনস্টলেশনে মনে হচ্ছে। এর মাধ্যমেই চালকরা তাদের সমস্যার ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন।
সারাবাংলা/একেএম