রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

থাকবে না নারকেল-চাষির জীবনের ঝুঁকি, এবার গাছ থেকে ফল পেড়ে দেবে নয়া প্রযুক্তির ড্রোন কোকোবট!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩৪৯ সময় দেখুন
থাকবে না নারকেল-চাষির জীবনের ঝুঁকি, এবার গাছ থেকে ফল পেড়ে দেবে নয়া প্রযুক্তির ড্রোন কোকোবট!


#গোয়া: ডাব হোক বা নারকেল, গাছ থেকে পাড়তে যাওয়ার রকমটা মোটেই খুব একটা সুবিধার নয়। এত দিন পর্যন্ত এই ব্যাপারে ভরসা ছিল সেই সনাতন পন্থা- খাড়া গাছ বেয়ে উঠতে হত আগায় তার পর এক হাতে পাতা আঁকড়ে, অন্য হাতে ফল ছেঁড়া! গাছ-বাইয়েদের কোমরের দড়ি গাছের কাণ্ডের সঙ্গে বাঁধা থাকত বটে, কিন্তু তা সব সময়ে দুর্ঘটনার হাত থেকে রেহাই পেতে যথেষ্ট ছিল না। ICAR-সেন্ট্রাল কোস্টাল এগ্রিকালচালার রিসার্চ ইউনিভার্সিটি (ICAR-Central Coastal Agricultural Research Institute) এবং গোয়া ইউনিভার্সিটির (Goa University) বিজ্ঞানীদের দাবি- এবার আর নারকেল-চাষির ফল পাড়ার কাজে জীবনের ঝুঁকি থাকবে না। যাতে গাছে না উঠেই ফল পাড়া যায়, সেই লক্ষ্যে তাঁরা এবার ড্রোনভিত্তিক এক রোবট তৈরি করেছেন, যার নাম রাখা হয়েছে ফ্লাই কোকোবট (Fly Cocobot)!

কী ভাবে কাজ করবে এই ফ্লাই কোকোবট? বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে গোয়া ইউনিভার্সিটির অধ্যাপক রাজেন্দ্র গড় (Rajendra Gad) জানিয়েছেন যে একটি রিমোটের সাহায্যে এই ফ্লাই কোকোবটের অপারেশন নিয়ন্ত্রণ করতে পারবেন নারকেল-চাষি। রিমোটের সাহায্যে এই কোকোবটকে উড়িয়ে নিয়ে যাওয়া যাবে গাছের কাছে। এবার গাছের কাণ্ডের কাছে চলে এলে ফ্লাই কোকোবট তার দুই হাত দিয়ে গাছের কাণ্ড আঁকড়ে ধরবে। এর পরের ধাপে তার আরও দুই হাত নারকেল বা ডাব কেটে মাটিতে ফেলার কাজ করবে। অধ্য়াপক গড় জানিয়েছেন যে ঘণ্টায় গড়ে ১২-১৫টি ফল এই ভাবে ফ্লাই কোকোবটের সাহায্যে পাড়া সম্ভব হবে।

অধ্যাপক গড় আরও জানিয়েছেন যে বর্তমানে কোকোনাট হারভেস্টিংয়ে যে সব প্রযুক্তি ব্যবহার করা হয়, তা ফল পাড়ার কাজ করে না। কিন্তু তাঁদের আবিষ্কৃত এই ফ্লাই কোকোবট চাষের জমি তৈরি করা, সার ছড়ানোর পাশাপাশি ফল পাড়ার কাজও রবে। একে ব্যবহার করা যাবে কোকোনাট আর ব্ল্যাক পেপারের মিক্সড ক্রপিং প্ল্যানটেশনেও। জানা গিয়েছে যে ICAR-CCRI এবং গোয়া ইউনিভার্সিটি খুব তাড়াতাড়ি এই যন্ত্রের পেটেন্ট নিতে চলেছে। ইতিমধ্যেই ICAR আয়োজিত কৃতগ্য এগটেক হ্যাকাথনে (Kritagya Agtech Hackathon) ৭৮৪ জন প্রতিযোগীকে হারিয়ে প্রথম পুরস্কার পেয়েছে ফ্লাই কোকোবট, এর ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিক ভাবেই আশাবাদী উদ্ভাবকরা!

Keywords: Fly Cocobot, ICAR CCRI, Goa University, Coconut Harvesting

Original Story Link: https://www.news18.com/news/buzz/drone-cocobot-to-pluck-coconuts-from-tree-and-lessen-risk-of-farmers-3823763.html

Written By: Anirban Chaudhury



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর