শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

দইবড়া রেসিপি, Dahi Vada recipe– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৪৬ সময় দেখুন
দইবড়া রেসিপি, Dahi Vada recipe– News18 Bangla


দইবড়া উত্তর ভারতীয় খাবার হলেও সারা দেশই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে৷ গরমকালে শরীর ভাল রাখতেও উপকারি ঠান্ডা, পুষ্টিকর দইবড়া৷ শিখে নিন রেসিপি৷

কী কী লাগবে

বিউলির ডাল-৫০০ গ্রাম
বেকিং পাউডার-আধ চা চামচ
দই-২ কাপ
লঙ্কা গুঁড়ো-আধ চা চামচ
কালো নুন-সিকি চা চামচ
নুন-স্বাদ মতো
রিফাইন্ড অয়েল-১ কাপ
চিনি-১ চা চামচ
গোটা জিরে-২ টেবল চামচ
চাট মশলা-১ টেবল চামচ

গার্নিশের জন্য

আদা-২ ইঞ্চি
ধনেপাতা কুচি-১ মুঠো
কাঁচালঙ্কা-২টো
তেঁতুলের ক্কাথ-২ টেবল চামচ

কীভাবে বানাবেন

বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রাখুন৷ সামান্য জল দিয়ে ঘন করে বেটে নিন ডাল৷ এবার নুন, বেকিং পাউডার দিয়ে ডাল ভাল করে ফেটিয়ে নিন যাতে ফেঁপে ওঠে৷ প্যানে তেল গরম করুন৷ ডাল বাটা অল্প অল্প করে বড়া সোনালি করে ভেজে তুলুন৷ ভাজা বড়া জলে দিয়ে ১৫-২০ মিনিট ভিজে জল শুষে নিতে দিন৷ এবার দুহাতের তালুর চাপে বড়া থেকে জল বের করে দিন৷

দই চিনি ও নুন দিয়ে ভাল করে ফেটিয়ে নিন৷ গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিন যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে৷ ভাজা জিরে গুঁড়ো করে নিন৷ ধনেপাতার সঙ্গে কাঁচালঙ্কা বেটে গ্রিন চাটনি বানিয়ে নিন৷ আদা একদম সরু, পাতলা করে কেটে নিন৷ পরিবেশন করার প্লেটে বড়া রেখে ওপরে ফেটানো দই দিয়ে বড়া ঢেকে দিন৷ ওপরে চাট মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ছড়িয়ে দিন৷ এবার তেঁতুল জল, গ্রিন চাটনি দিয়ে আদা কুচি ছড়িয়ে পরিবেশন করুন৷






Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর