02
একে পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয়, দোসর হয়েছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, জানিয়েছে হাওয়া অফিস। সোমবার হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। দার্জিলিঙে আগামী কয়েক দিন তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে মঙ্গলবার পর্যন্ত। এ ছাড়া, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।