বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

দক্ষিণ আফ্রিকায় আশ্রয় নিলেন ১৭০ ফিলিস্তিনি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২১০ সময় দেখুন
দক্ষিণ আফ্রিকায় আশ্রয় নিলেন ১৭০ ফিলিস্তিনি


ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা থেকে পালিয়ে আসা ১৭০ জন ফিলিস্তিনি শরণার্থী দক্ষিণ আফ্রিকায় আশ্রয় নিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নাইরোবি হয়ে একটি চার্টার্ড ফ্লাইটে জোহানেসবার্গের ও আর থাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

দেশটির বৃহৎ দাতব্য সংস্থা গিফট অব দ্য গিভারস-এর সহযোগিতায় দক্ষিণ আফ্রিকায় আসে ১৭০ জন ফিলিস্তিনি নাগরিক। তবে বৈধ পারমিট না থাকায় শুরুতে তাদের ঢুকতে দেওয়া হয়নি। আইনগত প্রক্রিয়ার কারণে দিনভর তাদের বিমানের ভেতরেই অবস্থান করতে হয়।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোম এফেয়ার্স মন্ত্রণালয়ের সহযোগিতায় অবশেষে তাদেরকে ঢুকতে দেওয়া হয়। রাতে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বলা হয়, তারা সবাই শরণার্থী হিসেবে দক্ষিণ আফ্রিকায় থাকবেন; পাবেন অ্যাসাইলাম।

গাজায় গণহত্যার শিকার হয়ে পালিয়ে আসা ফিলিস্তিনিদের দক্ষিণ আফ্রিকায় পরিবহণের জন্য এটি দ্বিতীয় বিমান। এর আগে, প্রথম বিমানটি গত মাসের শেষের দিকে ১৭৬ জন ফিলিস্তিনিকে নিয়ে ওআর ট্যাম্বো বিমানবন্দরে অবতরণ করে।

সিভিল সোসাইটি অ্যাকশন গ্রুপের স্থানীয় মুখপাত্র নাঈম জিনা গাজা থেকে সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় আসা ১৭৬ জন ফিলিস্তিনি শরণার্থীর স্থানান্তরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের থাকার জন্য জোহানেসবার্গের আশপাশের গেস্টহাউস এবং হোটেলগুলোতে বুকিং দেওয়া হয় সাতদিনের জন্য এবং এটিই শেষ। তারপরে এই সংস্থার কাছ থেকে তাদের সঙ্গে সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে।

এদিকে, স্থানীয় মানবাধিকার সংগঠন ও মুসলিম সম্প্রদায় তাদের তাৎক্ষণিক খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সহায়তা দিয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর