রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার গ্রামে পাওয়া সেই পাথরগুলো হীরা নয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৯৪ সময় দেখুন
দক্ষিণ আফ্রিকার গ্রামে পাওয়া সেই পাথরগুলো হীরা নয়


আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আফ্রিকার কোহায়লাথি নামক গ্রামে পাওয়া স্বচ্ছ পাথরগুলো হীরা নয়, বরং নিছক কোয়ার্টজ স্ফটিক। দক্ষিণ আফ্রিকার খনি বিভাগ পাথরগুলো পরীক্ষার পর এমন তথ্য জানিয়েছে।

এর আগে আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশের লেডিস্মিথের কাছের গ্রাম কোহায়লাথি মাটি খুঁড়ে হীরা পেয়েছেন বলে দাবি করেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। সামাজিক মাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর কোদাল, শাবল নিয়ে গ্রামটির দিকে ছুটতে থাকেন হাজার হাজার মানুষ। অনেকই দাবি করেন, তারাও মাটি খুঁড়ে দামি পাথর পেয়েছেন।

তবে দক্ষিণ আফ্রিকার খনি কর্তৃপক্ষ শুরু থেকেই এসব পাথর হীরা কি না সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করে আসছিল। পরে পাথরগুলো পরীক্ষার পর জানা গেছে, এগুলো স্বচ্ছ স্ফটিক ছাড়া কিছুই নয়। এসব পাথরের আর্থিক মূল্যও সামান্য।

দক্ষিণ আফ্রিকার সরকারি বিবৃতিতে বলা হয়, পাথরগুলো পরীক্ষা করে বুঝা গেছে, ওই অঞ্চলে আবিষ্কৃত পাথরগুলো হীরা নয়। উল্লেখ্য, কোয়ার্টজ স্ফটিক বিরল কোনো খনিজ নয়। ফেল্ডস্পারের পর বিশ্বে সবচেয়ে সহজলভ্য খনিজ পাথর হলো কোয়ার্টজ স্ফটিক।

আরও পড়ুন- মাটি খুঁড়ে হীরা পেতে আফ্রিকার গ্রামে ছুটছে হাজারো মানুষ

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর