বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৫ ১০:৫১ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৩:০৭

অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। ছবি: বিবিসি

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন বলছে, বিদ্রোহের অভিযোগে তদন্তাধীন ইউন দেশের প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট যাকে গ্রেফতার করা হয়েছে।

একটি ভিডিও বার্তায় গ্রেফতার ইউন বলেন, ‘যদিও এটি একটি অবৈধ তদন্ত, আমি তদন্ত অফিসের সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে কোনো প্রকার রক্তপাত রোধ করা যায়। তবে, এর অর্থ এই নয় যে, আমি তাদের তদন্তে অনুমোদন দিচ্ছি।’

ভিডিওটিতে তিনি আরও বলেন, ‘দেশে আইনের শাসন ভেঙে পড়েছে। এটি অন্ধকারময় দিন। আপনাদের সকলের মঙ্গল কামনা করি ও শক্ত থাকুন।’

তদন্তকারীরা নিশ্চিত করেছেন, তারা ইউনের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করেছেন।

ইউনের আইনজীবী সিওক ডং-হিউন ফেসবুকে একটি পোস্টে বলেছেন, ‘প্রেসিডেন্ট অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য তার বাসভবন ছেড়ে তদন্তকারীদের সঙ্গে দেখা করতে সম্মত হয়েছেন। তিনিও তদন্তকে অবৈধ বলেও বর্ণনা করেছেন।’

গত ৩ ডিসেম্বর মধ্যরাতে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইউন। জনগণের তীব্র প্রতিবাদের মুখে ছয় ঘণ্টার মাথায় তা প্রত্যাহারে বাধ্য হন তিনি। এর জেরে বিক্ষোভের মুখে ১৪ ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসিত হন ইউন।প্রেসিডেন্টের দায়িত্ব থেকে এরপর ইউনকে সাময়িক বরখাস্ত করা হয়।

সারাবাংলা/এমপি

অভিশংসিত
অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল
ইউন সুক ইওল
দক্ষিণ কোরিয়া





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর