মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

দালাই লামার জন্মদিনে মোদির শুভেচ্ছা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩০০ সময় দেখুন
দালাই লামার জন্মদিনে মোদির শুভেচ্ছা


আন্তর্জাতিক ডেস্ক

তিব্বতের ‘বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী’ ধর্মগুরু দালাই লামার ৮৬ তম জন্মদিন উপলক্ষে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর আল-জাজিরা।

চীনের বিরূপ মনোভাবের কথা বিবেচনা করেই দালাই লামার সঙ্গে প্রকাশ্য যোগাযোগের ব্যাপারে সতর্ক থাকতেন ভারতীয় নেতারা। কিন্তু, এবার চীনের মর্জি থোরাই কেয়ার করে ফোনকল পর্যন্ত এগিয়ে গেলেন মোদি। তার এই পদক্ষেপ চীন-ভারত সম্পর্কে প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

মঙ্গলবার (৬ জুলাই) মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে প্রকাশিত এক বার্তায় তিব্বতের স্বাধীনতাকামী আধ্যাত্মিক নেতা দালাই লামাকে ফোনে জন্মদিনের শুভেচ্ছা জানানোর কথা গোটা বিশ্বকে জানিয়েছেন নরেন্দ্র মোদি।

মোদি বলেন, দালাই লামার সঙ্গে তার কথা হয়েছে। তাকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং তার দীর্ঘায়ু ও স্বাস্থ্যকর জীবন কামনা করছেন।

মোদির সঙ্গে এই ফোনালাপের বিষয়টি দালাই লামার কার্যালয় থেকেও নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও, ভারতের আরও কয়েকজন প্রাদেশিক নেতাও দালাই লামাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, তিব্বতের এই নেতার মূল্যবোধ, শিক্ষা এবং জীবনযাপন পদ্ধতি মানবতার জন্য অনুপ্রেরণা।

প্রসঙ্গত, ১৯৫০ সালে ‘শান্তিপূর্ণ স্বাধীনতা’র নামে তিব্বত দখল করেছিল চীন। এরপর চীনবিরোধী আন্দোলন ব্যর্থ হলে, ১৯৫৯ সালে পালিয়ে নির্বাসনে চলে যান দালাই লামা। প্রায় ছয় দশক ধরে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি। চীন দালাই লামাকে এখনো স্বীকৃতি দেয়নি। তার সঙ্গে কারো কোনোরকম যোগাযোগও চীনের পছন্দ নয়।

এমনকি, ভারত সরকার তিব্বতিদের ব্যাপারে কোনো আলোচনা করুক তাও চীন চায় না।

অন্যদিকে, তিব্বতকে চীনের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারত। তবে দুই দেশের সাড়ে তিন হাজার কিলোমিটার সীমান্তের বেশ কিছু এলাকা নিয়ে এখনো বিরোধ রয়েছে। ২০২০ সালের জুনে লাদাখ সীমান্তে দুই পক্ষের সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হওয়া নিয়ে চীন-ভারত সম্পর্কের অবনতি হয়। তার জের এখনো চলছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর