গানের সুরে এবার পরিচ্ছন্নতার বার্তা। গানে গানে সমুদ্র সৈকত সহ সৈকত নগরীকে পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদের। হুইসেল নয় বরং মনগ্রাহী গানের সুরে আবর্জনা সংগ্রহ ও পরিচ্ছন্নতার বার্তা নিয়ে এবার সৈকত শহরের অলি- গলিতে পৌঁছে যাচ্ছে পর্ষদ ভ্যান। ‘আয় খুকু আয় গানের সুরে বাঁধা হয়েছে নতুন সচেতনতামূলক গান। গানের প্রতিটি লাইনে লাইনে রয়েছে পরিচ্ছন্নতার বার্তা। সকাল হলেই সৈকত শহরের হোটেলে হোটেলে পৌঁছে যাবে আবর্জনা সংগ্রহের ভ্যান। সেখানেই বাজানো হবে সচেতনতামূলক এই গান। যা থেকে হোটেল কর্তৃপক্ষ ও পর্যটক উভয়েই সচেতন হবে বলে মনে করছে ডিএসডিএ। ইতিমধ্যে গানে গানে এই আবর্জনা সংগ্রহের বিষয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে সাধারণ মানুষের মধ্যেও। ইতিমধ্যে রাজ্য সরকারের উন্নয়নের ছোঁয়ায় নবজাগরণ ঘটেছে গোটা সৈকত শহর দিঘায়।গানের সুরে এবার পরিচ্ছন্নতার বার্তা। গানে গানে সমুদ্র সৈকত সহ সৈকত নগরীকে পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদের। হুইসেল নয় বরং মনগ্রাহী গানের সুরে আবর্জনা সংগ্রহ ও পরিচ্ছন্নতার বার্তা নিয়ে এবার সৈকত শহরের অলি- গলিতে পৌঁছে যাচ্ছে পর্ষদ ভ্যান। ‘আয় খুকু আয় গানের সুরে বাঁধা হয়েছে নতুন সচেতনতামূলক গান। গানের প্রতিটি লাইনে লাইনে রয়েছে পরিচ্ছন্নতার বার্তা। সকাল হলেই সৈকত শহরের হোটেলে হোটেলে পৌঁছে যাবে আবর্জনা সংগ্রহের ভ্যান। সেখানেই বাজানো হবে সচেতনতামূলক এই গান। যা থেকে হোটেল কর্তৃপক্ষ ও পর্যটক উভয়েই সচেতন হবে বলে মনে করছে ডিএসডিএ। ইতিমধ্যে গানে গানে এই আবর্জনা সংগ্রহের বিষয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে সাধারণ মানুষের মধ্যেও। ইতিমধ্যে রাজ্য সরকারের উন্নয়নের ছোঁয়ায় নবজাগরণ ঘটেছে গোটা সৈকত শহর দিঘায়।
Source link