নয়ন বাবু, নওগাঁ : নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়ন পরিষদ হলরুমে স্বাস্থ্যবিধি মেনে “ইয়ুথ ফোরামের ফলোআপ সভা” অনুষ্ঠিত হয়েছে। ফলোআপ সবাই ১৩ জন পুরুষ ও ৯ জন নারী সহ মোট ২২ জন অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (১৭ জুন) উপজেলার দিবর ইউনিয়ন পরিষদ হল রুমে বেলা সাড়ে ১১ টায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ফলোআপ সভা অনুষ্ঠিত হয়।
ফলোআপ সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা ফোরাম কো-অর্ডিনেটর মোস্তাকিম বিল্লাহ, ইউনিয়ন ফোরাম যুগ্ম কো-অর্ডিনেটর আরজিনা খাতুন, ইউনিয়ন ফোরাম যুগ্ম কো-অর্ডিনেটর আরজিনা খাতুুন, ইউনিয়ন ফোরাম কো-অর্ডিনেটর আতিকুর রহমান, কো-অর্ডিনেটর নুসরাত সিদ্দীকা ও নাইমুুল ইসলাম, আব্দুল কাদির,
ফলোআপ সভায় বক্তব্যে বক্তারা NED প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে ব্যাখ্যা করেন- ধর্মীয়, বিদ্বেষ, রাজনৈতিক বিদ্বেষ, জাতিগত বিদ্বেষ নিয়ে বক্তব্য প্রদান করেন।
ফলোআপ সভায়, সকল ইউনিটের কার্যক্রম ও ইস্যু নিয়ে উপস্থাপন করা হয়, সকল ইউনিটের কার্যক্রম শেয়ারিং এর মধ্যে দিয়ে ইউনিটের ইস্যু গুলি চিহ্নিত করে পরিকল্পনা গ্রহন করা হয়। দ্রুত গ্রাম ভিত্তিক ইয়ুথ ইউনিট টিম গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়।
ইউনিয়ন পরিষদের আইন শৃংখলা ও পারিবারিক বিরোধ নিরোশন এবং স্থায়ী কমিটির সাথে বিভিন্ন ইস্যু ভিত্তিক ফলোআপ সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ফলোআপ সভায় সিদ্ধান্ত হয় আগামী শনিবার (১৯ জুন) দিনব্যাপী উপজেলার রুপগ্রাম সামাজিক সম্প্রীতি কর্মশালা অনুষ্ঠিত হবে।