বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দিল্লিতে চারতলা ভবনে ভয়াবহ আগুন, নিহত ২৭

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৮৯ সময় দেখুন
দিল্লিতে চারতলা ভবনে ভয়াবহ আগুন, নিহত ২৭


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে একটি চারতলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এছাড় আরও ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। খবর এনডিটিভি।

শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে অবস্থিত ওই চারতলা বিল্ডিংয়ে এ আগুন লাগার ঘটনা ঘটে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের বিভাগীয় কর্মকর্তা সাতপাল ভরদ্বাজ।

নিহতদের পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি পুলিশ। এ ঘটনায় আহতদের সঞ্জয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বিল্ডিং থেকে অন্তত ৫০ জনকে উদ্ধার করা হয়েছে এবং এখনো কয়েকজন ভেতরে আটকা পড়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আগুনে আটকে পড়াদের উদ্ধার করতে ক্রেন মোতায়েন করেছে দিল্লি ফায়ার সার্ভিস। যদিও আগুনের ধোঁয়া পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। এ সময় কিছু লোক নিজেদের বাঁচাতে জানালা দিয়ে লাফ দিতে গিয়ে এবং অনেকে দড়ি দিয়ে নিচে নামতে গিয়ে আহত হয়েছেন।

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার সমীর শর্মা বলেন, বিল্ডিংয়ের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে একটি সিসিটিভি ক্যামেরা ও রাওটার উৎপাদনকারী কোম্পানির অফিস রয়েছে। ইতোমধ্যে কোম্পানি দুটির মালিক হরিশ গোয়েল ও বরুণ গোয়েলকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই বিল্ডিংয়ের জন্য ফায়ার সার্ভিসের কাছ থেকে কোনো ছাড়পত্র নেননি মালিক মণীশ লাকড়া। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি।

এই মর্মান্তিক প্রাণহানি ঘটনায় ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ দেশটির অনেক রাজনীতিবিদ শোক প্রকাশ করেছেন।

এ অগ্নিকাণ্ডে নিহতদের প্রতিটি পরিবারকে ২ লাখ রুপি দেওয়া হবে। আর আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে বলে এক এক টুইট বার্তায় জানিয়েছেন নরেন্দ্র মোদি।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর