রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

দিল্লিতে তিন মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩০১ সময় দেখুন
দিল্লিতে তিন মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্ত


আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা অনেকটাই কমে এসেছে ভারতের দিল্লিতে। গত ২৪ ঘণ্টায় ২১৩ জনের শরীরের করোনার সংক্রমণ ধরা পড়েছে। একই সময় মারা গেছেন ২৮ জন। গত তিন মাসের মধ্যে দিল্লিতে ২৪ ঘণ্টায় এটিই সংক্রমণের সর্বনিম্ন সংখ্যা।

শনিবার (১২ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। এ নিয়ে দিল্লিতে ১৪ লাখ ৩০ হাজার ৮৮৪ জন করোনায় আক্রান্ত হলেন। আর ভারতের রাজধানীতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ হাজার ৮০০ জনে।

দিল্লিতে গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৪৯৭ জন। ফলে এখন দিল্লিতে আক্রান্ত অবস্থায় রয়েছেন ৩ হাজার ৬১০ জন। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ৭১ হাজার ৫১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২১৩ জন আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত ভারতে ৩ লাখ ৬৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন কোটির কাছাকাছি মানুষ।

করোনার দ্বিতীয় ঢেউয়ে গত ফেব্রুয়ারি থেকেই দিল্লিতে বাড়তে থাকে সংক্রমণের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়েও মৃত্যুও। তবে মে মাসের শেষ দিকে সংক্রমণের গতি নিম্নমুখী হতে থাকে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর