বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ মে, ২০২২
  • ১৯০ সময় দেখুন
দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া: যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে চলমান যুদ্ধ দীর্ঘমেয়াদি করার জন্য রাশিয়া প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। এমনকি দেশটির পূর্ব দিকের সংঘর্ষ শেষ হলেও এই যুদ্ধের অবসান হবে না বলেও সতর্ক করেন তিনি। খবর বিবিসি।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যেই এই সতর্কবার্তা উচ্চারণ করলেন তিনি। মূলত রাশিয়া ওই অঞ্চলটি দখল করতে যাচ্ছে।

ইউক্রেনের জনগণ রাজধানী কিয়েভ দখলের চেষ্টা প্রতিহত করার পর দেশটির ডনবাস অঞ্চল দখলের জন্য পুনরায় মনোযোগ দিয়েছে রুশ সেনাবাহিনী। যদিও রুশ বাহিনী ওই অঞ্চলে অচল অবস্থার মধ্যে পড়েছে বলেও মন্তব্য করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা।

ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক এভ্রিল হেইনস গতকাল মঙ্গলবার (১০ মে) মার্কিন সিনেট কমিটির শুনানিতে বলেন, ‘ডনবাস অঞ্চলের বাহিরেও জয় পাওয়ার আশা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষা ও রুশ বাহিনীর সক্ষমতার মধ্যে অমিল খুঁজে পাচ্ছেন পুতিন।’

তিনি আরও বলেন, ‘মূল্যস্ফীতি, খাদ্য ঘাটতি এবং জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সমর্থন দুর্বল হওয়ার জন্য সম্ভবত রুশ প্রেসিডেন্ট অপেক্ষা করছেন।’

এ সময় সতর্ক করে এভ্রিল হেইনস বলেন, যুদ্ধ দীর্ঘমেয়াদি করতে কঠোর উপায় অবলম্বন করতে পারে রাশিয়া। এমনকি মস্কোর জন্য অস্তিতের হুমকি দেখা দিলে পারমাণবিক অস্ত্রেরও ব্যবহার করতে পারেন প্রেসিডেন্ট পুতিন।

এদিকে চলমান সংঘর্ষে, উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের চারটি বসতি পুনর্দখল করার দাবি করেছে ইউক্রেন। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, চেরকাসি টাইশকি, রুস্কি টাইশকি, রুবিঝনে এবং বায়রাককে রাশিয়ার কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর