শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

‘দুঃশাসন প্রতিরোধে জনগণ চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ২১১ সময় দেখুন
‘দুঃশাসন প্রতিরোধে জনগণ চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ‘দুঃশাসন’ প্রতিরোধে জনগণ চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝরা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনের বাসভবনে হামলা এবং তাকে নিজ এলাকায় ইদের নামাজ আদায় করতে না দেওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে এ বিবৃতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের আগের রাতে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝরা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনের বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের হামলা নিঃসন্দেহে চরম কাপুরুষতা। সারাদেশ এরা রক্তারক্তি ও হানাহানির অন্ধকারে ঢেকে দিয়েছে। জোর করে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে সরকার বিরোধী মত ও বিশ্বাসের মানুষের ওপর চড়াও হচ্ছে।’

‘বরিশালে বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনের বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং তাকে নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করতে না দেয়ার ঘোষণা সেটিরই নির্মম বহিঃপ্রকাশ’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘গুম, অপরহণ, খুন, গুপ্তহত্যা, বিচার বহির্ভূত হত্যা, গলাবাজি ও অপপ্রচারই বর্তমান ভোটারবিহীন সরকারের টিকে থাকার অবলম্বন। রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে নজীরবিহীন ব্যর্থতা আড়াল করতেই সরকার দেশব্যাপী একের পর এক অমানবিক ও নৃশংস তাণ্ডব চালাচ্ছে। দেশের মানুষের জীবনকে নিরাপত্তাহীন করতে আওয়ামী সরকারের সমকক্ষ খুঁজে পাওয়া যাবে না।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘ক্ষমতার মোহে এরা দেশকে গণতন্ত্রশূণ্য করে নিজেদেরকে বিবেকবর্জিত ও মনুষ্যত্বহীন করে তুলেছে। গণতন্ত্রের মূলোৎপাটন করে সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠকে নির্মমভাবে স্তব্ধ করছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। কিন্তু জনগণ এখন আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।

সারাবাংলা/এজেড/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর