বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

দুতের্তের হুঁশিয়ারি— ভ্যাকসিন না নিলেই জেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩৫৩ সময় দেখুন
দুতের্তের হুঁশিয়ারি— ভ্যাকসিন না নিলেই জেল


আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন গ্রহণ করতে না চাইলে কারাগারে পাঠানো হবে বলে সতর্ক করে দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে দেশটির সীমান্তে ‘অতি সতর্কতা’ জারি করার পর দুতের্তে নিজ নাগরিকদের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। খবর আলজাজিরা।

সোমবার (২১ জুন) একটি ভিডিও বার্তায় রদ্রিগো দুতের্তে জনগণের উদ্দেশ্যে বলেছিলেন, ‘আপনি বেছে নিন— ভ্যাকসিন নিবেন নাকি কারাগারে যাবেন।’ ফিলিপাইনের তাগালগ ভাষায় বক্তব্য দেওয়া এই ভিডিওটি আগেই রেকর্ড করা হয়েছিল।

দুতের্তে অনেকটা ক্ষুব্ধ হয়ে বলেন, ‘তারা বোকা, যারা ভ্যাকসিন নিতে অস্বীকার করে।’ এসব ব্যক্তিদের শূকরের জন্য ব্যবহৃত ইনজেকশন দিয়ে ভ্যাকসিন দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে এসব মানুষকে ‘একগুঁয়ে’ বলেও মন্তব্য করেন তিনি।

ফিলিপাইন সরকার গত মার্চ মাস থেকে ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম শুরু করে। তবে দেশটির বিভিন্ন ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্র মানুষের কম উপস্থিতি লক্ষ্য করা গেছে। একইসঙ্গে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের সীমিত সরবরাহের জন্য ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম ধীর গতিতে চলছে বলেও অভিযোগ রয়েছে।

তবে রদ্রিগো দুতের্তে এই ধরনের হুমকি প্রথম নয়। এর আগেও করোনা রোধে জারি করা লকডাউন ভঙ্গকারীদের উদ্দেশ্যে একই হুমকি দিয়েছিলেন তিনি।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর