শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

দুর্গতদের পাশে দাঁড়াতে ফখরুলের আহ্বান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২১৬ সময় দেখুন
দুর্গতদের পাশে দাঁড়াতে ফখরুলের আহ্বান


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের সব স্তরের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ‘ভয়াবহ বন্যা ও নদী ভাঙ্গন মোকাবেলায় সরকারের কার্য্কর কোনো পদক্ষেপ না থাকায় বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত মানুষ দিশেহারা হয়ে পড়েছে। নদীভাঙনে গৃহহারা মানুষ খাদ্য, বস্ত্র ও চিকিৎসার অভাবে দুর্বিষহ অবস্থার মধ্যে দিনাতিপাত করছে।’

‘আমি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় সব পর্যায়ের নেতা-কর্মীসহ স্বচ্ছল ও বিত্তবান মানুষকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একইসঙ্গে বন্যাকবলিত অঞ্চলে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব।

বন্যা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রামসহ যমুনার পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় তীব্র নদীভাঙনে গ্রামের পর গ্রাম নদীগর্ভে ডুবে গেছে। কিন্তু বন্যাকবলিত মানুষের সাহায্যে সরকারের তৎপরতা দেখা যাচ্ছে না। জনগণের প্রতি এই গণবিরোধী সরকারের কোনো দায়িত্ববোধ নেই বলে তারা অসহায় মানুষের সাহায্যে কার্যকর ভূমিকা পালন করছে না।’

সারাবাংলা/এজেড/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর