সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

দুর্দান্ত ক্যামেরা ও পাওয়ারফুল ব্যাটারি সহ লঞ্চ হল Tecno Camon 17 আর Tecno Camon 17 Pro

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৪১৩ সময় দেখুন
দুর্দান্ত ক্যামেরা ও পাওয়ারফুল ব্যাটারি সহ লঞ্চ হল Tecno Camon 17 আর Tecno Camon 17 Pro


Tecno Camon 17 Series: ভারতে লঞ্চ হল Tecno-র Camon 17 সিরিজের দুটি স্মার্টফোন – Tecno Camon 17 আর Tecno Camon 17 Pro। নাম থেকেই বঝা যাচ্ছে যে Camon 17 Pro-এর দাম Camon 17 এর দাম বেশি হবে। টেকনো ক্যামন ১৭ প্রো মডেলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর, সেখানে টেকনো ক্যামন ১৭ তে থাকবে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এই দুটি ফোনের বিশেষ আকর্ষণ এর দুর্দান্ত ক্যামেরা ও পাওয়ারফুল ব্যাটারি। জেনে নিন ফোন দুটির স্পেসিফিকেশন ও দাম।

ভারতে টেকনো ক্যামন ১৭-এর দাম ১২,৯৯৯ টাকা আর টেকনো ক্যামন ১৭ প্রো মডেলের দাম ১৬,৯৯৯ টাকা। তিনটি রঙে পাওয়া যাবে টেকনো ক্যামন ১৭ – ফ্রস্ট সিলভার, স্প্রুস গ্রিন আর ম্যাগনেট ব্ল্যাক। টেকনো ক্যামন ১৭ প্রো পাওয়া যাবে শুধুমাত্র আর্কটিক ডাউন রঙে। ফোন দু’টি কেবলমাত্র অ্যামাজনে পাওয়া যাবে। Tecno Camon 17 আর Tecno Camon 17 Pro ফোন দুটির বিক্রি শুরু হবে ২৬ জুলাই থেকে।

Tecno Camon 17 Pro স্পেসিফিকেশন – টেকনো ক্যামন ১৭তে রয়েছে ৬.৮ ইঞ্চি IPS LCD পাঞ্চ হোল ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ, পিক ব্রাইটনেস ৫০০ নিটস আর টাচ সামপ্লিং রেট ১৮০ হার্টজ। ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর, সঙ্গে ৮ জিবি র‍্যাম আর ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড HiOS কাস্টম ওএস-এ চলবে।

ছবি তোলার জন্য রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ। তাতে থাকছে – ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর ২টি ২ মেগাপিক্সেল লেন্স। সেলফি আর ভিডিও কলিং এর জন্য রয়েছে ৪৮ সেলফি ক্যামেরা। সিকিউরিটির জন্য ফোন রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ারের জন্য থাকছে ৫০০০ এমএএইচ এর ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Tecno Camon 17 স্পেসিফিকেশন – টেকনো ক্যামন ১৭ এ রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি IPS LCD ডিসপ্লে। যার রেজোলিউশন ৭২০X১৬০০ পিক্সেল, পিক ব্রাইটনেস ৪৫০ নিটস। ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, সঙ্গে ৬ জিবি র‌্যাম আর ১২৮ জিবি স্টোরেজ। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড HiOS কাস্টম ওএস-এ চলবে।

ছবি তোলার জন্য রয়েছে ট্রিপেল রিয়ার ক্যামেরা সেট আপ। তাতে থাকছে – ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর । সেলফি আর ভিডিকিউভিজিএ সেন্সর। সেলফি ও ভিডিও কলিং এর জন্য রয়েছে ১৬ সেলফি ক্যামেরা। সিকিউরিটির জন্য ফোন রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ারের জন্য থাকছে ৫০০০ এমএএইচ এর ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর