রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

দুর্দান্ত ক্যামেরা, প্রসেসরের সঙ্গে লঞ্চ হতে পারে OnePlus 9 সিরিজের ফোন, জানুন বিশদে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৫১ সময় দেখুন
দুর্দান্ত ক্যামেরা, প্রসেসরের সঙ্গে লঞ্চ হতে পারে OnePlus 9 সিরিজের ফোন, জানুন বিশদে


OnePlus 9: আবারও বেশ কয়েকটি নতুন ফোন নিয়ে বাজারে আসছে OnePlus। বেশ কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে, আগামী মাসেই লঞ্চ হতে চলেছে OnePlus 9 সিরিজের স্মার্টফোন। যার মধ্যে রয়েছে OnePlus 9E ও OnePlus 9 Lite। রয়েছে OnePlus 9 Pro-ও। তবে, কোনটা আগামী মাসে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।

OnePlus-এর ফোন মানেই দুর্দান্ত ফিচার থাকবে এটা আশা করাই যায়। এই সিরিজেও তাই ব্যবহারকারীদের নিরাশ করবে না সংস্থা। অত্যাধুনিক ফিচার ও বেস্ট কোয়ালিটি স্মার্টফোন নিয়ে হাজির হচ্ছে তারা। যে তিনটি ফোন এই বছর লঞ্চ হতে চলেছে, তার প্রত্যেকটিরই কিছু ফিচার সামনে এসেছে।

Techmania-র রিপোর্ট বলছে, OnePlus 9E বা OnePlus 9 Lite, কোয়ালকম স্ন্যাপড্র্যাগন (Qualcomm Snapdragon) 690 SoC দিয়ে তৈরি হয়েছে। কিন্তু OnePlus 9 Pro-তে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন (Qualcomm Snapdragon) 888 SoC। OnePlus 9E বা OnePlus 9 Lite ফোন দু’টিতে 8GB RAM, 128GB ইন্টারনাল মেমোরির সুবিধা পাওয়া যেতে পারে। ফোন দু’টিতে 1,800×2,400 pixels ও 90Hz রিফ্রেশ রেটের সঙ্গে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে।

দামের দিক থেকে বরাবরই অন্যান্য স্মার্টফোনের থেকে একটু বেশি দামেরই হয় OnePlus-এর ফোন। তবে, এবার 9 সিরিজের কী দাম সংস্থা করেছে তা এখনও জানা যায়নি। পাওয়া যায়নি কোনও ক্লুও।

তবে, বরাবরের মতো দুর্দান্ত ক্যামেরা পাওয়া যাবে এই দুই ফোনে। OnePlus 9E ও OnePlus 9 Lite-এ ডুয়াল রেয়ার ক্যামেরা সেট-আপ থাকতে পারে। সঙ্গে 64MP-র মেন সেনসর ও 8MP-এর আল্ট্রা ওয়াইড সেনসর থাকতে পারে। ব্যাটারির দিক থেকে এই দুই ফোনেই একই ধরনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেতে পারে। মনে করা হচ্ছে 5000mAh ব্যাটারি থাকতে পারে দু’টিতে।

OnePlus 9 Pro-এর ফিচার এই দুইয়ের থেকে একটু আলাদা হতে পারে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে 1440×3216 রেজোলিউশনের AMOLED ডিসপ্লে থাকতে পারে। সঙ্গে থাকতে পারে 120Hz -এর রিফ্রেশ রেট। এই ফোনটিও 8GB RAM, 128GB ইন্টারনাল মেমোরির সঙ্গে পাওয়া যাবে। এতে আর কোনও ভ্যারিয়েন্ট থাকবে কি না জানা যায়নি!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর