সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

দুর্দান্ত মাইলেজ সহ এই অটোমেটিক কারগুলি কিনুন মাত্র ৫ লক্ষ টাকায়! দেখে নিন এক নজরে! – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪২ সময় দেখুন
দুর্দান্ত মাইলেজ সহ এই অটোমেটিক কারগুলি কিনুন মাত্র ৫ লক্ষ টাকায়! দেখে নিন এক নজরে! – News18 Bangla


#নয়াদিল্লি: ভারতীয় বাজারে ম্যানুয়াল ট্রান্সমিশন এবং অটোমেটিক ট্রান্সমিশন (Automatic Transmission Cars) গাড়ির একাধিক আকর্ষণীয় বিকল্প মজুত রয়েছে। ম্যানুয়াল কার চালানো শেখা অটোমেটিক ট্রান্সমিশন কারের তুলনায় একটু বেশি কঠিন। অটোমেটিক গাড়িকে লম্বা রাস্তার সফরের জন্য উপযুক্ত মনে করা হয়। এই গাড়িগুলিতে চালকের জন্য বিশেষ ফিচার যুক্ত করা হয় যার ফলে ভালো ড্রাইভিং অভিজ্ঞতার পাশাপাশি ক্লান্তিও অনেক কম হয়।

অটোমেটিক ট্রান্সমিশন কারের ক্ষেত্রে বার বার চালককে গিয়ার পরিবর্তন বা ক্লাচ চাপার সমস্যার মুখোমুখি পড়তে হয় না। গাড়ি স্পিডের ওপর ভিত্তি করে নিজে থেকেই গিয়ার পরিবর্তন করতে থাকে। বর্তমানে অনেক বাজেট মূল্যের গাড়িতেও অটোমেটিক ট্রান্সমিশনের সুবিধা পাওয়া যায়। নিচে ৫ লক্ষ টাকার বাজেট শ্রেণির ৩টি অটোমেটিক ট্রান্সমিশন কার নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

রেনল্ট কুইড (Renault Kwid)

রেনল্ট কোম্পানির হ্যাচব্যাক কার কুইডের (Renault Kwid) ইঞ্জিনে দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। কুইডের 1.0 RXL AMT ভ্যারিয়েন্টে কোম্পানি একটি ৯৯৯ cc ইঞ্জিন ব্যবহার করে যা ৯১ Nm টর্ক এবং ৬৭ bhp শক্তি উৎপন্ন করে। এই গাড়িতে ৫ স্পিড গিয়ারবক্স রয়েছে। Kwid গাড়িতে ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, এয়ার কন্ডিশনার, সিঙ্গেল ডিআইএন মিউজিক সিস্টেম, ইউএসবি, পাওয়ার স্টিয়ারিং, সেন্ট্রাল লকিং, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি সিস্টেম এবং রিমোট কিলেস এন্ট্রির মতো ফিচার্স রয়েছে। এই গাড়ির গড় মাইলেজ ২২ কিমি এবং অটোমেটিক গিয়ার ট্রান্সমিশন সহ মূল্য ৫.৫৪ লক্ষ টাকা।

মারুতি এস-প্রেসো (Maruti S-Presso)

মারুতি কোম্পানির S-Presso গাড়িতে ১ লিটার ক্ষমতার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা 90 Nm টর্ক এবং 67 bhp শক্তি উৎপন্ন করে। গাড়ির Vxi AMT ভ্যারিয়েন্টে ৫ স্পিড AGS ট্রান্সমিশন গিয়ারবক্স রয়েছে। গাড়িতে এয়ার কন্ডিশনার, পাওয়ার স্টিয়ারিং, রিমোট কিলেস এন্ট্রি, ইউএসবি, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, গিয়ার পজিশনিং ইন্ডিকেটর এবং ইন্টিগ্রেটেড মিউজিক সিস্টেমের মতো ফিচার দেওয়া রয়েছে। মারুতি এস-প্রেসো গাড়ির গড় মাইলেজ ২১.৭ কিমি।

ডটসন রেডি-গো (Datsun redi-Go)

ডটসন হ্যাচব্যাক গাড়ির T(O) 1.0 AMT ভ্যারিয়েন্টে ১ লিটার ক্ষমতার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ৯১ Nm এর টর্ক এবং ৬৭ bhp শক্তি উৎপন্ন করে। এই গাড়িতে রিমোট কিলেস এন্ট্রি, এয়ার কন্ডিশন, সামনের পাওয়ার উইন্ডোজ এবং ভয়েস রিকগনিশনের মতো ফিচার্স যুক্ত করা হয়েছে। এছাড়া, এতে রয়েছে ৮ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম।

Published by:Uddalak B

First published:

Tags: Cars



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর