শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

দুর্নীতির ‘খতিয়ান’ নিয়ে দুদকে যাচ্ছে বিএনপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৩৮ সময় দেখুন
দুর্নীতির ‘খতিয়ান’ নিয়ে দুদকে যাচ্ছে বিএনপি


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গণমাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত দুর্নীতির খবর বিশ্লেষণপূর্বক অভিযোগ আকারে তৈরি করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

সোমবার (১১ এপ্রিল) সকাল সোয়া ১১ টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় সিদ্ধান্তের কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘নানা প্রতিকুলতার মধ্যেও আপনারা (গণমাধ্যম) এই সরকারের সীমাহীন দুর্নীতির খবর আপনাদের পত্র-পত্রিকা, টিভি চ্যানেল এবং অনলাইন নিউজপোর্টালে প্রকাশ এবং প্রচার করছেন। এই সাহসিকতার জন্য আপনাদের ধন্যবাদ দিতেই হয়। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত এসব দুর্নীতির খবরের ওপর ভিত্তি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো অ্যাকশনে যায়— এমনটি আমাদের চোখে পড়ে না। বরং দুর্নীতির বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালন করায় দুদকের একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত এবং হেনস্তা করার ঘটনা ঘটেছে।’

‘তারপরও একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি গণমাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত দুর্নীতির খবরগুলো যাচাই-বাছাই করে দুর্নীতি দমন কমিশনে জমা দেব। এতে কোনো লাভ হবে কিনা জানি না। তবে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা এই কাজটা করতে চাই। আমাদের দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ একটি প্রতিনিধি দল দুর্নীতির অভিযোগগুলো নিয়ে দুদকে যাবে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

সারাবাংলা/এজেড/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর