রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News

দুর্নীতির মামলায় খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৫৮ সময় দেখুন
দুর্নীতির মামলায় খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়


ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়কে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রোববার (৫ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়।

তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন। এর আগে, গত ২৫ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়।

২০০৯ সালের ৫ জানুয়ারি দুদকের উপ-পরিচালক এস. এম. মফিদুল ইসলাম বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, গয়েশ্বর চন্দ্র রায়ের নামে রাজধানীর রায়ের বাজারে একটি ছয়তলা বাড়ি ও কেরানীগঞ্জে পিতার জমিতে আরেকটি বাড়ি নির্মাণের খরচের উৎস নিয়ে অসঙ্গতি পাওয়া যায়। এ ছাড়া ইলেকট্রনিক সামগ্রীসহ তার মোট দুই কোটি ৮৬ লাখ টাকার সম্পদকে জ্ঞাত আয় বহির্ভূত বলে অভিযোগ করা হয়।

তদন্ত শেষে ২০০৯ সালের ৫ জুলাই অভিযোগপত্র দাখিল করা হয় এবং ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলায় ৪৭ জন সাক্ষীর মধ্যে ২৯ জন সাক্ষ্য দেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom