বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

‘দুর্বল শাসনব্যবস্থাই বাংলাদেশ-নেপাল-শ্রীলঙ্কায় সরকার পতনের কারণ’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৪৪ সময় দেখুন
‘দুর্বল শাসনব্যবস্থাই বাংলাদেশ-নেপাল-শ্রীলঙ্কায় সরকার পতনের কারণ’


ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল বলেছেন, ‘বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালসহ বিভিন্ন দেশে সরকার পতনের কারণ হিসেবে দুর্বল শাসন কাঠামো কাজ করেছে।’ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনের বরাতে জানা এ তথ্য জানা গেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে বক্তৃতায় তিনি এ কথা বলেন।

দুর্বল শাসনব্যবস্থা সরকার পরিবর্তনের ঝুঁকি বাড়ায় উল্লেখ করে দোভাল বলেন, ‘দুর্বল শাসনব্যবস্থাই রাষ্ট্র পরিচালনা ও জাতি নির্মাণের পথে বড় বাধা এবং অনেক ক্ষেত্রে এটি সরকার পরিবর্তনের কারণ হয়েছে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে দোভাল বলেন, ‘ভারত সরকার দুর্নীতি রোধে প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনছে এবং সামনে আরও উদ্যোগ নেওয়া হবে।’

তিনি নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও সমতা নিশ্চিত করাকে আধুনিক শাসনের অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করে বলেন, ‘ভালো আইন থাকাই যথেষ্ট নয়, কার্যকর বাস্তবায়ন জরুরি। স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবার মান বাড়াতে প্রযুক্তি ব্যবহার বাড়াতে হবে এবং সাইবারসহ উদীয়মান হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর