শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘দুর্বৃত্তায়নমুক্ত রাজনীতি প্রতিষ্ঠায় ভাষা মতিন আলোকবর্তিকা’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২৯৮ সময় দেখুন
‘দুর্বৃত্তায়নমুক্ত রাজনীতি প্রতিষ্ঠায় ভাষা মতিন আলোকবর্তিকা’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের রাজনীতি এখন দুর্বৃত্তায়নের কবলে। দেশের ও দেশের জনগণের স্বার্থের চাইতে নিজের স্বার্থই এখন গুরুত্বপূর্ণ। জনগণের কল্যাণে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি না থাকলেও, দলের নেতাদের স্বার্থে ধ্বংসাত্মক কর্মসূচি দিতেও তারা কুণ্ঠিত হয় না। আজ যখন দেশের রাজনীতি পথহারা তখন দুর্বৃত্তায়নমুক্ত রাজনীতি প্রতিষ্ঠায় রাষ্ট্র ভাষা আবদুল মতিন আলোকবর্তিকা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

শুক্রবার (৮ অক্টোবর) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ভাষা বীর, ভাষা সৈনিক আবদুল মতিনের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘দেশ ও জনগণের সর্বাধিক কল্যাণ এবং চূড়ান্ত অনিষ্ট করার সামর্থ্য বা ক্ষমতা রয়েছে রাজনীতি ও রাজনীতিকদের। কোনো দেশের রাজনীতি যদি হয় নীতিহীন, পচনগ্রস্ত-তবে সে দেশটির অন্যান্য প্রতিষ্ঠানকেও সেই সংক্রমণ থেকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়ে। বাংলাদেশের রাজনীতি এখন দুর্বৃত্তায়নের কবলে। রাষ্ট্র নিজেই এখন দুর্নীতিবাজ আর লুটেরাদের মতো ক্যান্সারে আক্রান্ত। এ মুহূর্তে মহান ভাষা আন্দোলনের অবিস্মরণীয় ও মহান রাজনীতিক ভাষা বীর আবদুল মতিনের জীবন আমাদের দুর্নীতি ও লুটেরাদের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা জোগায়।’

তিনি বলেন, ‘ভাষা মতিনের জীবন হতে পারে অনুস্মরণীয়। ভবিষ্যতের সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণের জন্য আদর্শিক রাজনীতির বিকল্প নেই। এর জন্য প্রয়োজন রাজনৈতিক ঐক্য। যোগ্যদের নেতৃত্ব। অতীতের বীরদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে তাদের জীবনী আজকের ও আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।’

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব এহসানুল হক জসীম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, সম্পাদকমণ্ডলীর সদস্য মতিয়ারা চৌধুরী মিনু, মো. আমজাদ হোসেন, মহানগর নেতা হাবিবুর রহমান, নারী নেত্রী মিতা রহমান, লি. রহমান প্রমুখ।

ভাষা মতিনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর