সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

দেখতে না দেখতেই চার্জ কমে যায়? এক নজরে দেখে নিন নিজেদের ফোনের ব্যাটারি বুস্ট করার উপায় – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৮ সময় দেখুন
দেখতে না দেখতেই চার্জ কমে যায়? এক নজরে দেখে নিন নিজেদের ফোনের ব্যাটারি বুস্ট করার উপায় – News18 Bangla


How To Boost Mobile Battery: বর্তমানে স্মার্টফোনের সবথেকে একটি বড় সমস্যা হল ব্যাটারি। অনেকের ফোনের ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যায়। কিন্তু কয়েকটি উপায় অবলম্বন করলেই ব্যাটারি দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল উপায়।

ব্যাটারি শেষ করা অ্যাপের ব্যবহার কমাতে হবে –

বর্তমানে বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে যারা বেশি পরিমাণে ব্যাটারির চার্জ নষ্ট করে। যে সকল অ্যাপের ক্ষেত্রে বেশি পরিমাণে গ্রাফিক্স এবং অডিও ব্যবহার করা হয় সেই সকল অ্যাপ বেশি করে ব্যাটারির চার্জ নষ্ট করে। এর ফলে সেই সকল অ্যাপের ব্যবহার কম করতে হবে। এছাড়াও ফ্রি ভার্সনের ভিডিও গেম ব্যবহার করলে ব্যাটারির চার্জ দ্রুত নষ্ট হয়। কারণ এই ধরনের ভিডিও গেমে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন দেখানো হয়। একটি বিষয় সবসময় মনে রাখা দরকার যে, যে সকল অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে সেই সকল অ্যাপ নষ্ট করতে পারে ফোনের ব্যাটারি। এর ফলে এই সকল বিষয়ে সতর্ক থাকা দরকার ।

আরও পড়ুন – আইফোন-এর শখ? Flipkart যা ছাড় দিচ্ছে ভাবতেও পারবেন না, দেখুন

ওয়াই-ফাইয়ের ব্যবহার –

সবসময় যারা ওয়াই-ফাই ব্যবহার করে তাদের ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সবসময় ওয়াই-ফাইয়ের সঙ্গে কানেক্ট করা থাকলে ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হতে থাকে এর ফলে ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর জন্য যখন প্রয়োজন, তখনই শুধু ওয়াই-ফাই ব্যবহার করা দরকার।

নোটিফিকেশন –

ফোনে সবসময় চালু রাখা হয় বিভিন্ন ধরনের অ্যাপের নোটিফিকেশন। ফেসবুক, ট্যুইটার এবং বিভিন্ন ধরনের নিউজ ওয়েবসাইট অ্যাপের নোটিফিকেশন চালু করা থাকলে সবসময় সেটি আসতে থাকে। এর ফলে ফোনের ব্যাটারির ওপর তার চাপ পরে। তাই সবসময় ফোনের পুশ নোটিফিকেশন বন্ধ করে রাখা প্রয়োজন। এক্ষেত্রে যে সকল অ্যাপের প্রয়োজন কম তাদের নোটিফিকেশন বন্ধ করে রাখলে ফোনের ব্যাটারির ওপরে চাপ কম পড়বে। নোটিফিকেশন দেখার জন্য সেটি অন করে আবার সেটি অফ করে রাখলে ব্যাটারি দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কম হবে।

আরও পড়ুন – আইফোন ইউজারদের জন্য অ্যাপল তৈরি করেছে ওটিপি, জেনে নিন বিশদে!

বেশি সময় ধরে ফোনের ব্যবহার –

সবসময় ধরে ফোন চালু থাকলে ব্যাটারি দ্রুত নষ্ট হতে থাকে। এক্ষেত্রে একটি ব্যালান্স করে ফোন চালানো দরকার। এর জন্য প্রথমেই ব্যাটারি অপশনে গিয়ে সিলেক্ট করতে হবে এনহ্যান্স প্রসেসিং এবং সেটি অফ করে রাখতে হবে। প্রয়োজনের সময় সেটি অন করে কাজ করে আবার সেটি অফ করে রাখলে ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা কম।

পাওয়ার সেভিং মোড –

প্রায় প্রতিটি স্মার্টফোনেই রয়েছে পাওয়ার সেভিং মোড। কিন্তু অনেকেই এই পাওয়ার সেভিং মোড ব্যাবহার করে না। এর ফলে দ্রুত নষ্ট হয় ফোনের ব্যাটারি। ফোনের ব্যাটারি ভাল রাখার জন্য ফোন ব্যবহার করার সময় এই পাওয়ার সেভিং মোড চালু করা দরকার।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Smartphone, Tech news, Tech tips



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর