05
কর্কট রাশি: শ্রী গণেশ বলছেন,প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে, তাঁদের সঙ্গে নিজের অনুভূতিগুলো ভাগ করে নেওয়া উচিত। বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। জীবনে প্রেম আসতে চলেছে। এই দিন আয় বাড়বে, সঙ্গে ব্যাঙ্ক ব্যালেন্সও। কাজেও সাফল্য মিলবে। নতুন উদ্যমে এগিয়ে যাবেন কর্কট রাশির জাতক জাতিকারা। জীবনে সুখ মিলবে। স্বপ্ন পূরণের সুযোগও আসবে। শুভ রঙ: গোলাপি, শুভ সংখ্যা: ১১