বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

দেশকে ঐক্যবদ্ধ করতে নির্বাচন থেকে সরে এসেছি: বাইডেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ১১৬ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক ভাষণে ২০২৪ সালের মার্কিন নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে সমর্থন করার ঐতিহাসিক সিদ্ধান্ত ব্যাখ্যা করেছেন।

বুধবার (২৪ জুলাই) প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর ওভাল অফিস থেকে দেওয়া তার প্রথম ভাষণে ৮১ বছর বয়স্ক বাইডেন জোর দিয়ে বলেছেন, গণতন্ত্র রক্ষা করা যে কোনো উপাধির চেয়ে গুরুত্বপূর্ণ।

আমেরিকান জনগণের জন্য এই ভাষণ ছিল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ সরাসরি বাইডেন থেকে শোনার প্রথম সুযোগ। তিনি সপ্তাহের পর সপ্তাহ বলে এসেছেন তিনি বিশ্বাস করেন, ডনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য তিনিই সব চেয়ে ভাল প্রার্থী।

ট্রাম্পকে তিনি দেশের গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি বলে বর্ণনা করেন। প্রেসিডেন্ট হিসেবে তার একমাত্র মেয়াদ ইতিহাস কীভাবে মূল্যায়ন করবে, সেটা ঠিক করার সুযোগ এই ভাষণ বাইডেনকেও দেয়।

তিনি বলেন, আমাদের গণতন্ত্র রক্ষার পথে কোনো কিছু, কোনো কিছুই আসতে পারে না। এবং ব্যক্তিগত অভিলাষও না।

বাইডেন বলেন, আমি এই দায়িত্বকে সম্মান করি, কিন্তু আমি আমার দেশকে বেশি ভালবাসি।

এর আগে, ২৭ জুন ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে দুর্বল পারফরমেন্সের পর থেকে সরে দাঁড়ানোর জন্য ডেমোক্র্যাটদের চাপ প্রতিহত করেছেন বাইডেন। তিনি এক পর্যায়ে বলেন, আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবে কিনা, এটি নির্ভর করে একমাত্র ঈশ্বরের ওপর। কেবল ঈশ্বরই আমাকে আটকাতে পারেন। আর কেউ না।।

তবে বুধবার দল ও দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতেই ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানান তিনি। বাইডেন তার ভাষণে বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, সামনে অগ্রসর হওয়ার সবচেয়ে ভাল পথ হচ্ছে পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব দেওয়া। আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করার সেটাই সব চেয়ে ভাল পথ।

দলের করা জনমত জরীপে দেখা যায় বাইডেন রিপাবলিকান দলের ট্রাম্পের কাছে নভেম্বরে পরাজিত হতে পারেন এবং তার সাথে অন্যান্য নির্বাচনে ডেমোক্র্যাটদের সম্ভাবনাও নস্যাৎ হতে পারে। জরীপের পরিসংখ্যান নিয়ে অনেক চিন্তা-ভাবনার পর বাইডেন তার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, আমেরিকার মহান দিক হচ্ছে, এখানে রাজা বা স্বৈরশাসকরা শাসন করে না। জনগণ করে। ইতিহাস আপনাদের হাতে। আপনাদের হাতেই আছে ক্ষমতা। আমেরিকার আদর্শ – আপনার হাতেই আছে।

আগামী ৫ নভেম্বরের নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সামাজিক মাধ্যমে ঘোষণা দেওয়ার পর এটাই ছিল জনসমক্ষে বাইডেনের প্রথম দীর্ঘ বক্তব্য।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর