শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

দেশটাকে নরকে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩২১ সময় দেখুন
দেশটাকে নরকে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার দেশটাকে নরকে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘জনগণের ঘাড়ে জোর করে চেপে বসা বর্তমান শাসকগোষ্ঠী সারাদেশে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের যে সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে, তাতে নিশ্চিত করে বলা যায়— আওয়ামী লীগ দেশের প্রভু হয়ে থাকতে চায়।’

সরকার দেশকে বিরোধীদলশূন্য করতে অমানবিকতায় মেতে উঠেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দাম্ভিকতা ও মিথ্যার বেসাতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের, পাইকারি হারে গ্রেফতার ও নির্যাতন চালিয়ে দেশটাকে এখন নরকে পরিণত করেছে তারা।’

তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনের শাসন, মানুষের বাক ও ব্যক্তিস্বাধীনতা, মানবিক মর্যাদা ধূলোয় মিশিয়ে দিয়ে একদলীয় রাজত্বে মহাসুখে দিনযাপন করছে সরকার। ফলে মানুষের দুঃখ-দুর্দশা উপলব্ধি করতে পারছে না তারা। বরং নিজেদের অপকর্ম ঢাকতে দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দায়ের ও গ্রেফতার শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।’

মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত এ দেশের মানুষ মুক্তি পাবে না।’

ফাইল ছবি

সারাবাংলা/এজেড/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর